Tuesday, October 4, 2022

এখনো অন্ধকার

 শিরোনাম : এখনো অন্ধকার

 কলমে : ওমর ফারুক

তারিখ : 5/10/2022

*************************

 এখনো অন্ধকার সেকালের মত ,

  যে কালে নারীরা হয়েছে অবহেলিত !

 অন্ধকার যুগ এখনো গ্রাস করে,

 এখনো কুসংস্কার  মানুষের   ঘাড়ে চাপে !


এখনো নারীদের বোঝা ভাবা হয় ,

 এখনো নারীরা  হেলাফেলা রয় !

 নবগত কন্যা সন্তান আগমনে মুখ ভার করে,

   পুত্রের জন্য হহাকার করে  !


   এখনো নারীদের  ভোগের পণ্য   ভাবা হয় ,

  সেকালে  নারীরা মনোরঞ্জনের জন্য ব্যবহৃত হয় !

 ছেলেমেয়েদের মধ্যে এখনো বিভেদ সৃষ্টি করে,

 এখনো কন্যা সন্তান নিয়ে হতাশায় ভোগে !


এখনো নারীদের দুর্বল অক্ষম ভাবা হয় ,

 সংসারে  কত নারী  দুর্ঘটনা শিকার হয়!

শিক্ষা দীক্ষা  এখনো নারীরা  পিঁছিয়ে,

 সেকালের মতো নারীর  শিক্ষা কেবল গৃহের কাজে !


 সংসারের দায়িত্ব এখনো পুরুষদের কাঁধে ,

  যৌতুকের  লীলা  কত নারীর জীবন রসাতলে !

এখনো নারীর শিক্ষা অবহেলিত,

এখনো কত নারী  মৌলিক অধিকার থেকে বঞ্চিত !



শেয়ার করুন

0 coment rios: