Thursday, January 6, 2022

সাইবার এ্যাটাক / ওমর ফারুক



 সাইবার এ্যাটাক 
 ওমর ফারুক

দিন দিন প্রযুক্তি যাচ্ছে এগিয়ে ,
মানুষের বসবাস প্রযুক্তির জগতে !
হাতের ইশারায় চলে যায় তথ্য ,
প্রযুক্তির সৌন্দর্যে মানুষ মুগ্ধ !

প্রযুক্তি কঠিন কে সহজ করে ,
মানুষের জায়গা প্রযুক্তি দখল করে !
অনাইনে আছে কত শতশত অ্যাপ ,
প্রযুক্তির ফাঁদে কেউ হয়ে যায় ব্ল্যাক !

প্রযুক্তির কল্যাণে পৃথিবী হাতের মুঠোয় ,
হ্যাকিং এর শিকারে জীবন ক্ষত !
ব্ল্যাক হ্যাকার এলিট হ্যাকার তাদের কত কৌশল ,
অন্যের তথ্য করে রদবদল !

কেউ লড়ে দেশের হয়ে কেউ করে বৈরিতা ,
অন্যের উপর নজরদারি তাদের কত দক্ষতা !
দেশে দেশে বৈরি অস্ত্র লাগে না ,
কোন দেশ তলিয়ে দিয়ে পারে -
      সাইবার  দক্ষতা !

গ্রাউন এ্যাটক বিমান এ্যাটাক -
   এ্যাটাক বন্ধুক মিসাইল পরমাণু ,
সাইবার এ্যাটাকে শত্রু নতজানু !
সার্জিকেল স্টাইক সামরিক কৌশল ,
অন্যের ভূমিতে তাকে ফাঁকি দিতে -
       সফল  অভিযান !

শত্রুর সাইবার এ্যাটাকে -
  যোগাযোগ ব্যবস্থা পডে বিপদে ,
যে কোন দেশকে কাবুতে -
         হ্যাকাররা অনেক রপ্ত !
সাইবার এ্যাটাক গুপ্তচর বৃদ্ধি মারাত্মক অস্ত্র ,
বিভিন্ন গোয়েন্দা সংস্থা হ্যাকিং দক্ষ !

দেশের কাজে   অন্যের উপর নজর ,
কি করি কি দেখি সবি তারা জানে ,
দেশ বিরোধী কোন কাজ হয় কি সংগোপনে !
স্পাইওয়্যার হ্যাকারদের আড়িপাতার অস্ত্র ,
দুই জনের মাঝে হয় তৃতীয় পক্ষ !

নেটওয়ার্ক  ক্রস করে -
 চলে যায় তাদের কাছে  ,
যোগাযোগ ব্যবস্থা কান পেতে থাকে !
 সাধু বেশে শয়তান ওৎ পেতে রাখে ,
হ্যাকাররা  বিভিন্ন সফটওয়ার আবিষ্কার করে ।

  ওয়ার্ম   ম্যালওয়্যার যদি দেয় হানা ,  

চোখ থাকিতে তোমাকে করে দেবো কানা !

বাস করবে তোমার ঘরে -

   সিস্টেমে থাকা তথ্য কপি করে  ,

তোমার সাথে বন্ধু সূলভ ভাব করে  ,

 গোপনে তথ্য গুলো তুলে দেয় শত্রুর হাতে  !


  র‌্যানসমওয়ার  ম্যালওয়্যার -

      কিডন্যাপ  এর দাবি ধার ,

  তোমার ঘরে তোমাকে করবে বন্ধী !

তোমার ঘরে ঢুকার জন্য কত রকম ফন্ধী !

একবার ঢুকে গেলে সিস্টেম লক করে  ,

নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে !

মুক্তিপণ দিলে তবেই রক্ষা পাবে !


সাইবার  এ্যাটাক হতে পারে দেশ বিরোধী ,

 অপরাধ চক্র এটেঁ নতুন কারসাজি ,

সরকারি বেসরকারি সাইট গুলো সাইবার  এ্যাটাকে,

জন নিরাপত্তা প্রযুক্তিতে সজাগ থাকতে হবে !


  





শেয়ার করুন

0 coment rios: