পরাজয়ের গ্লানি
পরাজয়ের গ্লানি
পরাজয়ের গ্লানি
শিরোনাম : মরুর বুকে বিশ্বকাপ
কলমে : ওমর ফারুক
তারিখ : 24/11/2022
************************
মরুর বুকে বিশ্বকাপ বিশ্ব বাসি হতবাক ,
কোরআন তেলোয়াত মধ্যে বিশ্ব কে করলো অবাক !
উদাম আর অর্ধনগ্ন হলো না কোন স্থান ,
মদ বিয়ার নিষিদ্ধ করে রাখলো ধর্মের মান !
সমকামী সমালোচনা দিলো সঠিক জবাব ,
ব্যভিচার আর শুকরের মাংস যদি ধরা পড়ে ,
অর্থদণ্ড জরিমানা কঠিন সাজা ভোগে !
নায়ক গায়ক নর্তকী ছিলো না বিশেষ অতিথি ,
মন মাতানো দর্শক শ্রোতা বিশ্ব জুড়ে কুকীর্তি !
মরুর বুকে ছোট্ট দেশে বিশ্বকাপের পর্দা উঠছে ,
জমকালো অনুষ্ঠানে ইসলামের নিশানা উড়ে !
পোস্টার প্ল্যাকার্ড ছেয়ে যায় দ্বীন ধর্ম প্রচারে ,
প্রতি হিংসা নাস্তিকদের ভিতরে ভিতরে গা জ্বলে !
মদ গাজা পতিতালয় আলো হতে দূরে ,
এগুলো সব মন্দ কাজ কে শোনাবে তারে !
ন্যায় নীতি সৌন্দর্য কে শিখাবে অমুলিমেরে ,
কাতারের মতো বিশ্বকাপ আয়োজক হোক প্রতিটি দেশে !
কলমে : ওমর ফারুক
তারিখ : 23/12/2022
************************
বীরের জাতি বাঙালি “ হারতে কখনো শিখে নি ,
রক্ত দিয়ে জীবন দেয়া আছে বীরত্বের কাহিনী !
শোষণ আর নিপীড়ন হয়ে যায় সোচ্চার ,
মিছিল আর মিটিং ছেয়ে যায় পোষ্টার !
মৃত্যু যেন হাতের মুঠোয় অমৃত সন্ধানী ,
নিখুঁতভাবে আঘাত হানি দুর্ধর্ষ এক বাহিনী !
পরাজয়ের গ্লানি যেন আনন্দের উল্লাস ,
শান্ত হৃদয় জেগে উঠে প্রতিশোধের জলোচ্ছ্বাস !
শত বাঁধা পেরিয়ে বিজয় নিশান উড়িয়ে ,
স্বপ্ন ভরা তৃপ্তি হাসি শত্রু নিশান গুড়িয়ে !
অন্নহীন ছিন্ন বস্ত্র হাতে তুলে অস্ত্র ,
পাক হানাদার হেরে যায় হয়ে অপদস্ত !
বীরের জাতি বাঙালি ” হারতে কখনো শিখে নি ,
মাতৃভাষা জীবন দেয়া বিশ্ব দেখে নি !
জন্ম যার জীবন দেয়া রক্ত দিয়ে গড়া ,
ইতিহাসের পাতায় জুড়ে বীর বাঙালি সেরা !
পুষ্প ভরা অগ্নি ফুলকি “ হয় নি নত শির ,
অকুতোভয় বীর বাঙালি আমরা শ্রেষ্ঠ বীর !
কলমে : ওমর ফারুক
তারিখ : 22/12/2022
************************
পুতের বউ নবাব বেটি কাজের করে হেলা
গল্প গুজব মেতে থাকে কেটে যায় বেলা !
বেয়াই বেয়াইন কেমন মানুষ কিছু শিখাই নাই ,
কোন কিছু বলতে গেলে শুধু বেঁকে যায় !
ঈদ আসে চাঁন যায় কপাল আমার পুড়ে ,
শুনছি বউয়ের বাপের বাড়ি থেকে নানান পণ্য জুটে !
বউ যেন অলসতা বদজাতের হাড়ি ,
কোন কিছু বলতে গেলে শুধু করে আড়ি !
পুত আমার বউ পূজারী আচল ধরা স্বামী ,
আমি যেন সবার কাছে সাজাপ্রাপ্ত আসামী !
ছেলে আমার সহজ সরল মাথা তার খাইছে ,
এমন মেয়ে বাপে জন্মে দেখি নাই আগে !
মেয়ে আমার ভীষণ সুখী শাশুড়ি করে কাজ ,
সকাল বিকাল সেজে থাকে নেই কোন লাজ !
মেয়ের জামাই বড্ড ভালো আমায় করে পূজা ,
এই জগতে এমন জামাই পাওয়া নয় তো কোন সোজা !
মেয়ের কথায় উঠে বসে চোখ বুজে থাকে ,
মাসের মাইনে সব টাকা মেয়ের হাতে গুজে !
মাকে রাখে দাসীর মতো মেয়েকে রাখে রাণী ,
আমার জন্য টাকা পাঠায় মায়ের বেলায় কানি !
মেয়ের জামাই ভীষণ ভালো যেমনি বলি শুনে ,
ছেলে আমার যত দোষ সবার কাছে গুনে !
পুত বউ পূজারী জামাই সম্মানী ,
ছেলের জন্য সবার কাছে হতে হয় অপমানি !
কলমে : ওমর ফারুক
তারিখ : 19/11/2022
*************************
চির সুখী কেউ না সুখ কেবল মুখের বুলি ,
দুঃখ দুর্দশা দিতে হয় জলাঞ্জলি !
অভাব অনটন দুঃখের আগমন ,
দুঃখের ছায়া সুখের আহরণ !
চির সুখী কেউ না সুখ কেবল অভিনয় ,
দুঃখের কালো ছায়া জীবন হয় অতিষ্ঠ !
কারো আছে চির অভাব কেউ বা অভাবী ,
ধর্ম কে পুঁজি করে কারো কারো ভন্ডামি !
মামলা হামলা কেউ ভোগে হতাশা ,
অধিক অর্থে কারো কারো দুর্দশা !
রোগে শোকে কেউ বা হাহুতাশ করে ,
স্বার্থের লোভে কেউ বা সম্পর্ক গড়ে !
সন্তান সন্তুষ্টি কেউ আছে বিপদে ,
কেউ বা নিঃসন্তান হয়ে মাথা ঢুকে !
ভবিষ্যৎ ভবিষ্যৎ করে কেউ স্বার্থে লিপ্ত ,
কেউ বা মাথা গরম অল্পতেই ক্ষিপ্ত !
সরল সহজ পথে চলতে গেলে শত বাঁধা ,
দুনিয়া স্বার্থপর গোলক ধাঁধা !
শিরোনাম : পরাজয়ের গ্লানি কলমে : ওমর ফারুক তারিখ : 17/12/2022 ************************* আমার পূরণ হলো না বিশ্বকাপ ছোঁয়ার , শত আশা নিয়ে এসে...