Monday, December 19, 2022

পরাজয়ের গ্লানি

 শিরোনাম :
পরাজয়ের গ্লানি
কলমে : ওমর ফারুক
তারিখ : 17/12/2022
*************************
আমার পূরণ হলো না বিশ্বকাপ ছোঁয়ার ,
শত আশা নিয়ে এসেছি কাতারের দোহা ,
বিজয়ের নিশান উড়াতে উড়াতে কাঁদতে ভূলে গেছি ,
পরাজয়ের  ভরাডুবি করি গড়াগড়ি !

হাসিতে হাসিতে বাজায় বিজয়ের বাঁশি ,
এমন পরাজয় কেমনে   পুসি ?  
আর কত ত্যাগ করলে ছোঁয়া যেত কাপটা ,
ভেঙ্গে গেল স্বপ্ন চোখে দেখি ঝাপসা !

হার জিতের বাজিমাত ভাগ্যের পরিহাস ,
নিজেই করি নিজে কে উপহাস !
শত আশা শত বাঁধা করি যত অতিক্রম ,
পরাজয়ের কালো ছাঁয়া করে শুধু  মতিভ্রম ! 

নামডাক  সব পেলাম আছে কত উপহার ,
বিশ্বকাপ আসরে হতে হয় উপহাস !
চেষ্টার শেষ বিন্দু নেই কোন কমতি ,
কবে আসবে সফলতা দেখা দেবে নন্দি  ?

বিজয় যেন বাঁধ বাধা অতিক্রম  !
আর কত ত্যাগ করলে ঘুচে যাবে মতিভ্রম ,
 স্রষ্টা  লীলা খেলা ভাগ্যের দুরদৃষ্ট ,
সমর্থকদের ভালোবাস আজ যেন  নিরর্থক !
শেয়ার করুন

0 coment rios: