Monday, November 21, 2022

চির সুখী কেউ না

 শিরোনাম :  চির সুখী কেউ না 

কলমে : ওমর ফারুক

তারিখ : 19/11/2022

*************************

চির সুখী কেউ না সুখ কেবল মুখের বুলি ,

দুঃখ দুর্দশা দিতে  হয়  জলাঞ্জলি  !

অভাব অনটন দুঃখের আগমন ,

দুঃখের ছায়া সুখের  আহরণ !


চির সুখী কেউ না সুখ কেবল অভিনয় ,

দুঃখের কালো ছায়া জীবন হয়  অতিষ্ঠ !

কারো আছে চির অভাব কেউ বা অভাবী ,

ধর্ম কে পুঁজি করে কারো কারো ভন্ডামি !


মামলা হামলা কেউ ভোগে হতাশা ,

অধিক অর্থে কারো কারো দুর্দশা !

রোগে শোকে কেউ বা হাহুতাশ করে ,

স্বার্থের লোভে কেউ বা সম্পর্ক গড়ে !


সন্তান সন্তুষ্টি কেউ আছে বিপদে ,

কেউ বা নিঃসন্তান হয়ে মাথা ঢুকে !

ভবিষ্যৎ ভবিষ্যৎ করে কেউ স্বার্থে  লিপ্ত ,

কেউ বা মাথা গরম অল্পতেই ক্ষিপ্ত !

সরল সহজ পথে চলতে গেলে শত বাঁধা ,

দুনিয়া স্বার্থপর গোলক ধাঁধা !  

   



শেয়ার করুন

0 coment rios: