Tuesday, October 4, 2022

বেকারদের প্রেম করতে নেই

  বেকারদের প্রেম করতে নেই 

ওমর ফারুক

*********************

বেকারদের প্রেম করতে নেই -

         তারা তো সকলের বোঝা ,

অর্থের জন্য হতে পারে না সোজা !

   অফুরন্ত সময় থাকে তাদের হাতে ,

বেকার ছেলে কে কেউ কি মেয়ে বিয়ে দিবে ?


পরিবারের বোঝা সেই মাথা থাকে নিচু ,

আপনজন ছেড়ে দেয় তাদের পিঁছু !

কষ্টের অনুভূতি নাহি বলে কারো সনে ,

অবহেলা হতাশা স্বপ্নের   দিন গুনে !


প্রেমিকা ছেড়ে দেয় বেকারত্বের হাত ,

 অভাবের সংসারে কাটবে না দিন রাত !

ভালো বাসার মানুষ চলে যায় অন্যের ঘরে ,

আবেগ দিয়ে কি জীবন চলে ?


ভালো লাগা ভালোবাসা আবেগ নিয়ে খেলা ,

বেকার জীবনে প্রেমিকা কে যায় না কাছে পাওয়া !

অর্থের লোভে বন্ধী স্বপ্নের দিন গুলি ,

  আবেগ নিয়ে চলতে গেলে খেতে হয়  হুড়ি ! 


প্রেম আছে সংসার নাই বেকারত্বের চক্র ,

না পাওয়ার বেদনা মন করে শক্ত !

বিরহের অশ্রুতে নবীন সূর্য ‍উঠে ,

অতীল ভূলে নতুন স্বপ্ন বুনে !



শেয়ার করুন

0 coment rios: