Tuesday, October 4, 2022

ক্ষুধার জ্বালা

 ক্ষুধার জ্বালা

ওমর ফারুক 

*******************

ক্ষুধার জ্বালা হাত পাতে অসহায় পথ শিশু ,

 ছিন্ন বস্ত্র   পিপাঁসা ক্লান্ত রোদে শুকায় তনু !

 এক স্থান হতে অন্য স্থানে বাড়িয়ে দেয় হাত ,

 ঝড় বৃষ্টি শীতে  কাটিয়ে দেয় রাত !


 ফুটপাতে পড়ে থাকে তাদের দেহ গুলি ,

  পশু আর মানুষের খাবার নেয়  ভাগ করি !

 ডাস্টবিনের  খাবার ও জুটে না ভাগ্যে,

এক সৃষ্টা এক ধরণীর মানুষ -

            কিভাবে বিভেদ সৃষ্টি করে !


   রোগে শোকে জীর্ণশীর্ণ  হাসি মাখা মুখ ,

চিকিৎসাহীন  ঔষুধে পেতে চায় সুখ !

শিক্ষার আলো পায় না কভু পড়ে থাকে রাস্তায় ,

ক্ষুধার জ্বালা সইতে না পেরে অশ্রুতে গড়ায় !


অপুষ্টি  অস্বাস্থ্যকর পরিবেশে এরা বেড়ে ওঠে ,

তাদের কি লাগানো যায় না দেশের কাজে !

অস্বাস্থকর অনিরাপদ তাদের জীবন ,

হন্যে হয়ে ঘুরে বেড়ায় সারা ক্ষণ !


যাযাবর জীবন তাদের যাযাবর বসতী ,

জীবন জুড়ে দূর্দশার নাই কোন কমতি !

তারাও মানুষ আছে তাদের বেশে থাকার অধিকার ,

দুঃখ ক্লান্ত রক্ত মাংস গড়া-

 ক্ষুধার অনুভুতি সকলের সমান সমান !




শেয়ার করুন

0 coment rios: