Wednesday, November 17, 2021

জীবন্ত কোরআন /ওমর ফারুক

 
 


 জীবন্ত কোরআন 
ওমর ফারুক

পৃথিবীতে আছে কি এমন গ্রন্থ্য,
যে কিনা কথা বলে -
প্রশ্ন করলে উত্তর মেলে ।
তার নাম কোরআন ।

কোরআনকে প্রশ্ন করি -
    তোমার নাম কি ?
আমি কোরআন -
আমার নাম ফুরকান ।

যদি বলি তোমার দেশের বাড়ি কোথায় ?
কোরআন বলে লাওহে মাহফুস ।
তোমাকে কে পাঠিয়েছে ?
রব্বুল আলামিন ।

আচ্ছা উনি কি করেন ?
উনি সমগ্র সৃষ্টি জগতের রক্ষক ।
আচ্ছা আল্লাহ কি বিয়ে করেছেন ?
কোরআন বলে দেবে-
 উনি এক অদ্বিতীয় তার কোন শরীক নাই ।

আচ্চা উনি কি কোন কিছু আহার করেন ?
কোরআন বলে কোন নিদ্রা ক্লান্ত -
  আহার তাকে স্পর্শ করে না ।

আচ্ছা তুমি কোন ভাষায় কথা বলো ?
উত্তর দেবে আমার ভাষা আরবী ।
কোরআন কে প্রশ্ন কর -
তুমি কখন এসেছো ?
আমি বরকতময় রাতে এসেছি ।
তুমি কোন মাসে এসেছো ?

আমি রমজান মাসে এসেছি ।

তখন কি চাঁদের আলো ছিলো -
    না অন্ধকার ছিলো ?
কোরআন বলে আমি অন্ধার রাত্রি এসছি ।
কোরআনকে প্রশ্ন কর-
     অন্ধকারে কেন এসেছো ?
উত্তর দেবে মানব জাতির কল্যানের জন্য ।

তুমি কি একা এসেছো -
    না সাথে কেউ ছিলো ?
কোরআন বলে আমার সাথী  জিবরাইল আঃ।
কোরআন প্রশ্ন করি -
তুমি কার কাছে এসেছো ?
কোরআন বলে মুহাম্মদ সাঃ এর কাছে ।

মুহাম্মদ সাঃ উনি আবার কে ?
উনি আল্লাহর প্রেরিত নবী ।
আ্চ্ছা উনি কি করে ?
উত্তর দেবে উনি আল্লাহর বাণী প্রচার করে ।

প্রশ্ন কর উনি কি লেখা পড়া জানতো ?
কোরআন বলে উনি ছিলো নিরক্ষর ।
তাহলে এত কিছু কিভাবে জানতো ?

উত্তর দেবে তার জ্ঞান ছিলো আল্লাহর প্রদত্ত ।

সেই যদি মিথ্যা কথা বলে ?
কোরআন বলে তাহলে সেই ও -
আল্লাহর শাস্তি ভোগ করতো ।
কোলআনকে প্রশ্ন কর -
   সেই কেমন ছিলো ?
উত্তর দেবে উত্তম চরিত্রের অধিকারী ।

তুমি কি সত্য কথা বলছো ?
কোরআন অবশ্যই -
আমি সত্য কথা বলছি ।
আমি বুঝবো কি করে-
 তুমি সত্য কথা বলছো ?
উত্তর দেবে আমাকে নিয়ে রিসার্চ কর ।

যদি প্রশ্ন করি তোমার মতো -
  আমি ও পারি এমন কথা বলতে ?
কোরআন বলে সমগ্র মানব জাতি জ্বীন জাতি -
 মিলে আমার চ্যালেঞ্জ মতো
করে যে কোন একটি সুরা রচনা করে নিয়ে আসো ।

কোরআনকে প্রশ্ন কর বিজ্ঞানের যুগে তুমি অচল ?
কোরআন বলে আমি সত্য মহাজ্ঞানী আজ ও অবিকল ।
প্রশ্ন কর মানুষ কি থেকে সৃষ্টি ?

কোরআন বলে বীর্য্য,শক্রু বিন্দু,-
সবেগে বের হয়ে আসা পানি,
জমাট রক্ত,আরও কিছু বলবো নাকি ।

কোরআনকে প্রশ্ন কর সৌর জগতে কি আছে ?
উত্তর দেবে সূর্য্য,চন্দ্র,নক্ষত্র,ছায়া পথ, গ্যাক্সসী ।
প্রশ্ন কর সেই গুলো কি ঘুরে না ঘুরে না ?
কোরআন বলে সব কিছু আপন আপন -
কক্ষপথ প্রদক্ষিন করে ।

কোরআনকে প্রশ্ন কর-
 বিগ ব্যাঙ সর্ম্পকে তুমি কি জানো ?
কোরআন বলে সব কিছু ছিলো গ্যাসীয় পর্দাথ -
পরে সব কিছ বিষ্ফোরন হয় ।

কোরআনকে প্রশ্ন কর -
   পৃথিবী গোল না চ্যাপ্টা ?
উত্তর দেবে গোল নয় -
চ্যাপ্টা ও নয় ডিম আকৃতির ।

কোরআনকে বলো পাতালে কি আছে ।
উত্তর দেবে তেল,কয়লা,জীব অনুজীব 
আরও অনেক কিছু বাকি আছে ।

কোরআনকে যদি বলি -
জীব বিজ্ঞানে তুমি কি জানো ?
কোরআন বলে সব কিছু পানি থেকে সৃষ্টি ।

কোরআনকে প্রশ্ন কর সেই গুলো -
কিভাবে চলাফেরা করে ?
কোরআন উত্তর দেয় -
চার পা,দুই পা, আট পা, বুকে ভর দিয়ে চলে !

কোরআনকে প্রশ্ন কর -
সেই গুলো দেখতে কেমন ?
উত্তর দেবে বিচিত্র তার বিবরন-
 দুই পা, চার পা, আট পা,কিছু
হাটে বুকে ভর দিয়ে কিছু হাটে পায়ে ভর দিয়ে ।

কোরআনকে যদি প্রশ্ন করি -
   প্রজ্জন বিজ্ঞানে তুমি কি জানো ?
সে বলে জরায়ু, সঙ্গম,মায়ের -’
গভের্র সম্মুখের প্রাচির,গভের্র সময় কাল -
ভ্রণ নির্ধারন ঋতুকাল বয়স সন্ধি -
আর কিছু বললো নাকি ।

কোরআনকে যদি প্রশ্ন করি-
 ভূ-বিজ্ঞানে তুমি কি জানো ।
উত্তর দেবে পাহাড় পর্বত মাটি ছাডা -
অন্য কিছু হতে পারে নাকি ।

কোরআনকে যদি বলি চিকিৎসা বিজ্ঞানে-
 তোমার কোন অবদান আছে ?
কোরআন বলে মধু,দূধ,ফলমূল-
 ঘুম ছাড়া অন্য কোন উপায় আছে ।

কোরআনকে যদি বলি -
আচ্ছা আবহাওয়া তুমি কিছু জানো ?

কোরআন উত্তর দেবে -
বায়ুর পরিবর্তন মেঘের সঞ্চলন ।
কোরআনকে যদি বলি -
উদ্ভিদ বিজ্ঞানে কি জানো ?
কোরআন বলে মৃত শর্স্যকে পানি দ্বারা জীবিত করা !
শির বিশিষ্ট ও অশির বিশিষ্ট ফল সমূহ এই গুলোকে
একটি থেকে অন্যটির স্বাদ বির্ণ করা ।

কোরআনকে যদি বলি -
সৌন্দর্য বিজ্ঞানে তুমি কি জানো ?
কোরআন বলে হীরা মুক্তা,স্বর্ন অলংকার -
আসবার পত্র,
ছেলে মেয়ে কোনটা রেখে কোনটা বলি ।

কোরআনকে প্রশ্ন কর-
 মনো বিজ্ঞানে তুমি কি জানো ?
উত্তর দেবে তোমরা লোভী অকৃজ্ঞত -
তোমাদের দোষ হাজার খানি ।


কোরআন যদি প্রশ্ন করি !
দিন রাত বাডে কমে কেন ?
কোরআন উত্তর দেবে -
গ্রহ তারার কক্ষ পথ পরিবর্তন !

কোরআনকে যদি বলি -
মৃত্যূর পর আমাকে -
আবার কিভাবে জীবিত করবে ?
উত্তর দেবে যেই ভাবে মৃত শর্স্য ভুমিকে -
জীবিত করা হয় অস্খিত হীন
পানি থেকে যেই ভাবে সৃষ্টি করা হয়েছে ।

কোরআনকে প্রশ্ন করি -
আমি তো মরে পচে যাবো -
আল্লাহ আমাকে অপরাধী -
হিসাবে কিভাবে শনাক্ত করবে  ?
কোরআন বলে তোমরা যে ভাবে -
হাতের  চোখের আইরিশ  মুখের ফেস  শনাক্ত কর

কোরআনকে যদি বলি -
না দেখে বিশ্বাস করবো না ?
কোরআন উত্তর দেবে -
তুই তোর রুহকে দেখতে পাস কিনা
বায়ু দেখতে পাস কিনা জ্বীন দেখতে পাস কিনা ।

কোরআনকে যদি বলি ,
আল্লাহ তো সব কিছু দেখেন -
তাহলে আমাদের কে অন্যায় কাজ হতে-
   বাধা কেন দেন না ?
কোরআন উত্তর দেবে কাউকে জোর করে-
 সৎ পথে নিয়ে আসা তার কাজ নয়।

বুঝতে পারছি তুমি সত্য তুমি জ্ঞানী
তোমার কাছে শব্দের মিল হাজার খানি
তুমি বিজ্ঞান তুমি আলো
তোমায় মানুষ বাসবে ভালো
চলবে আদি অনন্ত
তুমি থাকবে চির কাল,
 থাকবে না আমার অস্থিত ।

আমি তোমায় জালিয়ে দেবো -
কষ্ট দেবো তোমার অনুসারীদের
রাখবোনা তোমার কোন অস্থিত ।

আরে তুই বডই বোকা-
 আমার প্রতিপালক কে দিতে চাস ধোকা ।
ইতিহাস পডে দেখ ?
তোর মতো জালেমের সাথে-
 আমর প্রতি পালক কি ব্যবহার করেছিলো ?

আত জাতি ,সামুদ জাতি,নূহ জাতি,
সালেহ জাতি,লুত জাতি,ফেরাউন,নমরুদ,
আবু জেহেল,আবু লাহাব -
মুনাফেক মুশরিক কাউকে -
আমার আল্লাহ ছাডেন নাই ।

আমি থাকি মুমিনের অন্তরে।
আমি থাকি লাওহে মাফুজে।
আমি আল্লাহর পদত্ত জ্ঞান ।
যদি বৃক্ষ লতা কে কলম
আর সমুদ্রের পানিকে কালি বানিয়ে
জ্বীন জাতি মানব জাতি মিলে লেখা লেখি কর
 আমার আল্লাহর প্রদত্ত জ্ঞান শেষ হবে না ।

আমি আদি অনন্ত এই ধরনীর মাঝে
,
যেই ভাবে আছি সেই ভাবে থাকবো ।
যুগের পরিবর্তনে  -
আমি থাকবো মর্ডান হয়ে ।
 আমার এক হরফ -
মুছে ফেলার অধিকার কারো নাই ।
আমাকে ভাল বাসলে হবে দামি পাবে জান্নাত ।
আমি তো বিদ্ধোহী জীবন্ত এক কোরআন !
 

শেয়ার করুন

0 coment rios: