বউয়ের জ্বালা
ওমর ফারুক
সাধ করিয়া করছি বিয়া
মধুমালা সুন্দরী,
বউয়ের পরে দেখিরে ভাই
বউ যে আমার বান্দরী ।
দু-দিন পর পার্কে যাবে
দু-্এক দিন পর মার্কেটে,
এদিক ওদিক একটু হলে
মারবে নাকি হাড়কেটে ।
চোখ যে তাহার সিসি ক্যামেরা,
আমার উপর নজর রাখে !
উনিশ থেকে বিশ হলে ,
বিচারকের ন্যায় ,
শাসন করে !
সংসারে বউয়ের জ্বালা ভাইরে ,
চাকরিতে বসের জ্বালা ,
এখন কোথায় যাইরে !
ঈদ আসতেছে ঈদ আসতেছে ,
আনন্দে ভাসতেছে সবাইরে !
বউটা আমার সোনার পাখি ,
অনেক নামে তারে ডাকি !
হাজার টাকার শপিং খানা ,
করে না দিলে তারে হয় না !
বোনাস আছে শালা শালী ,
পকেট আমার একদম খালি !
শশুর শাশুড়ি বে যায় গরম ,
আমার বলে নাই সরম !
ডানে চাপ বামে চাপ ,
ঘূর্ণি ঝড়ের আবির্ভাব !
ঈদ আসতেছে আসতেছে ,
এখন ছুটে পালাইরে !
0 coment rios: