শিরোনাম : পেশার কাছে তুচ্ছ জীবন
কলমে : ওমর ফারুক
তারিখ : 12/10/2022
*******************************
পেশার কাছে তুচ্ছ জীবন দমকল কর্মীর হাতে ,
আগুন কিংবা দূর্ঘটনা ছুটে যায় আগে !
জীবন দিয়ে জীবন বাঁচায় এই কেমন পেশা ?
দূর্ঘটনা জীবন দেয়া তাদের এক নেশা !
দিন রাত নাহি থাকে সদা থাকে তৎপর ,
অগ্নি দূর্ঘটনার রাখে খবর !
নেই ভয় নেই কোন চিন্তা বাঁচাতে হবে প্রাণ ,
নিজের জীবন বিলিয়ে দিয়ে রাখে দেশের মান !
অবহেলা তুচ্ছ কেন এই শ্রেষ্ঠ জাতি ?
দায়িত্ব পালনে আছে কি কমতি ?
বহির বিশ্বের দমকল বাহিনী উন্নত প্রযুক্তিতে গড়া ,
আমার দেশের দমকল বাহিনী সেকালে অধমরা !
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কেন পারে না ?
নিজরে জীবন বিলিয়ে দিতে বিন্দুমাত্র ভাবে না !
এমন দেশের সোনার ছেলে কোথায় গেলে পাবে ?
নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশের মান রাখে !

0 coment rios: