শিরোনাম : বইয়ের পোকা
লেখক : ওমর ফারুক
তারিখ : 29/10/22
*****************************
বইয়ের পোকা বইয়ের পোকা বইয়ের ভিতর কি ?
বই হচ্ছে অমূল্য রত্ন জ্ঞানের সমাধি !
সারা দিন ভনভন করে কি এমন পড় ?
বইয়ে আছে আবেগ ভালোবাসা হৃদয়ের ঝড় !
আনন্দ রসিকতা কি নেই বইয়ে ?
সকল বিনোদন কাব্যের মায়াজালে !
সমাজ পরির্বতনে নেই তার জুড়ি ,
বই প্রেমীদের কাছে বই বিরাট আহমরি !
অন্ধকারের প্রদীপ জ্বলে লেখকদের লেখনিতে ,
বই কিনে কেউ কি দেউলিয়া হয়েছে ?
নীতি আদর্শ মানবতার অনুভূতি ,
বইয়ে লুকিয়ে আছে জ্ঞানের পরিধি !
জন্ম থেকে মৃত্যু আছে তার অবদান ,
পড়া লেখার মাঝে লুকিয়ে আছে সম্মান !
বইয়ের জ্ঞান যায় না কেনা ধন রত্ন দিয়ে ,
বইয়ের জ্ঞানে বিলিন হলে সম্মানি আছে !
যতই পড়বে তত শিখবে অসমাপ্ত জ্ঞানের পরিসর ,
একবার শিখে গেলে ফেরত দেয়া যায় কি ?
বই পোকা বই পোকা বইয়ের ভিতরে কি ?
বই হচ্ছে গভীর জ্ঞান ভালোবাসার অনুভূতি !

0 coment rios: