কলমে : ওমর ফারুক
তারিখ : 22/12/2022
************************
পুতের বউ নবাব বেটি কাজের করে হেলা
গল্প গুজব মেতে থাকে কেটে যায় বেলা !
বেয়াই বেয়াইন কেমন মানুষ কিছু শিখাই নাই ,
কোন কিছু বলতে গেলে শুধু বেঁকে যায় !
ঈদ আসে চাঁন যায় কপাল আমার পুড়ে ,
শুনছি বউয়ের বাপের বাড়ি থেকে নানান পণ্য জুটে !
বউ যেন অলসতা বদজাতের হাড়ি ,
কোন কিছু বলতে গেলে শুধু করে আড়ি !
পুত আমার বউ পূজারী আচল ধরা স্বামী ,
আমি যেন সবার কাছে সাজাপ্রাপ্ত আসামী !
ছেলে আমার সহজ সরল মাথা তার খাইছে ,
এমন মেয়ে বাপে জন্মে দেখি নাই আগে !
মেয়ে আমার ভীষণ সুখী শাশুড়ি করে কাজ ,
সকাল বিকাল সেজে থাকে নেই কোন লাজ !
মেয়ের জামাই বড্ড ভালো আমায় করে পূজা ,
এই জগতে এমন জামাই পাওয়া নয় তো কোন সোজা !
মেয়ের কথায় উঠে বসে চোখ বুজে থাকে ,
মাসের মাইনে সব টাকা মেয়ের হাতে গুজে !
মাকে রাখে দাসীর মতো মেয়েকে রাখে রাণী ,
আমার জন্য টাকা পাঠায় মায়ের বেলায় কানি !
মেয়ের জামাই ভীষণ ভালো যেমনি বলি শুনে ,
ছেলে আমার যত দোষ সবার কাছে গুনে !
পুত বউ পূজারী জামাই সম্মানী ,
ছেলের জন্য সবার কাছে হতে হয় অপমানি !

0 coment rios: