Wednesday, November 23, 2022

বীরের জাতি

  শিরোনাম : বীরের জাতি

কলমে :  ওমর ফারুক

তারিখ : 23/12/2022

************************

 বীরের জাতি বাঙালি “ হারতে কখনো শিখে নি ,

রক্ত দিয়ে জীবন দেয়া আছে বীরত্বের কাহিনী !

শোষণ আর নিপীড়ন  হয়ে যায়  সোচ্চার  ,

মিছিল আর মিটিং ছেয়ে যায় পোষ্টার !


মৃত্যু যেন হাতের মুঠোয় অমৃত সন্ধানী ,

নিখুঁতভাবে আঘাত হানি  দুর্ধর্ষ  এক বাহিনী !

পরাজয়ের গ্লানি যেন আনন্দের উল্লাস ,

শান্ত হৃদয় জেগে উঠে প্রতিশোধের  জলোচ্ছ্বাস !


শত বাঁধা পেরিয়ে বিজয় নিশান উড়িয়ে ,

স্বপ্ন ভরা তৃপ্তি হাসি শত্রু নিশান গুড়িয়ে !

অন্নহীন ছিন্ন বস্ত্র হাতে তুলে অস্ত্র ,

পাক হানাদার হেরে যায় হয়ে  অপদস্ত !


বীরের জাতি বাঙালি ” হারতে কখনো শিখে নি ,

মাতৃভাষা জীবন দেয়া বিশ্ব দেখে নি !

জন্ম যার জীবন দেয়া রক্ত দিয়ে গড়া ,

ইতিহাসের পাতায় জুড়ে বীর বাঙালি সেরা !

পুষ্প ভরা অগ্নি  ফুলকি “ হয় নি নত শির ,

 অকুতোভয় বীর বাঙালি আমরা শ্রেষ্ঠ বীর !



শেয়ার করুন

0 coment rios: