Thursday, December 30, 2021

ব্লাক মেইল - ওমর ফারুক

 


ব্লাক মেইল
ওমর ফারুক

সেকালের মতো ব্লাক মেইলে অস্ত্র লাগে না ,
এখন কেউ সরাসরি কিডন্যাপ  করে না !
ধরে না তো গলায় চুরি বন্ধুকের নল ,
বর্তমান ব্লাক মেইল প্রযু্ক্তির কৌশল !
অনলাইনে আছে কত শত শত অ্যাপ ,
প্রযুক্তির ফাঁদে হয়ে যায় রেপ !

সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড লিস্ট সিরিয়াল ,
 কে বন্ধু কে সাধু কেউ বা কিলার !
চ্যাট মেসেজ প্রযুক্তির জগতে ,
শয়তান বাস করে বন্ধু রুপে !

অডিও ভিডিও আছে শত অ্যাপ ,
কে বা ফাঁদে পড়ে হয়ে যায় ব্লাক !
গভীর থেকে গভীরতা হয়ে যায় অন্তরঙ্গ ,
ব্যাক্তিগত বিষয় নিয়ে করে রঙ্গমঞ্চ !

গোপন ক্যামেরা ধারন করে গোপন ছবি ,
 ভিডিও  এডিটিং হয়ে যায় বাস্তবি !
ভার্চুয়াল  দুনিয়া রঙিন জিনিস ,
হ্যাকিং এর শিকার হলে জীবন  ফিনিশ !

সোশ্যাল মিডিয়া নিজের ব্যাক্তিগত ছবি শেয়ারে ,
সেই গুলো চলে যায়  দুষ্কৃতি কারীর হাতে !
অর্থ্য আদান প্রদান অন্তরঙ্গ মুহূর্ত ,
ব্লাক মেইলে সেই গুলো যথেষ্ট !
 

শেয়ার করুন

0 coment rios: