Thursday, January 6, 2022

বিয়ের বিধান / ওমর ফারুক

 


বিয়ের বিধান 
ওমর ফারুক

বিয়ে সব ধর্মের সম্মতিতে সামাজিক বন্ধন ,
একেক দেশে  একেক ধর্মে ভিন্ন ভিন্ন নিয়ম !
প্রাচীন হতে বিয়ে প্রচলিত প্রথা ,
বিয়ে নর-নারীর জীবন এক সূত্রে গাঁথা !

ইসলাম ধর্মে বিয়ে ফরজ বিধান ,
বিয়ের জন্য ইসলামে রয়েছে বিভিন্ন আইন !
ইসলামে বিয়ে করা কর্তব্য ,
স্বামীকে নিতে হয় বউয়ের দায়িত্ব !

সামর্থ্য আর বিত্তশীলদের মাঝে-
    বিয়ে বাধ্য করা আছে ,
দূর্বল আর অক্ষমদেরকে -
                   অব্যাহতি দেওয়া হয়েছে ।
নর-নারীর সম্মতিতে বিয়ে বৈধ হয় ।
      পালিয়ে বিয়ে  ইসলামে অবৈধ !
গোপনে করা যায় না বিযে -
       অভিভাবকদের না জানিয়ে ,
ইসলামে এই বিয়ের নিরাপত্তা খোঁজে !

জোর করে করা যায় না কাউকে বিয়া ,
 জোরাজুরি বিয়েতে ইসলাম করে রিয়া !
বিয়ের জন্য বউকে দিতে হয় দেন মোহর ,
বাপের বাড়ি ছেড়ে বাঁধে স্বামীর ঘর !!

ইসলামে বিয়ে করা নিয়ে আছে কত আইন ,
কাকে করা যাবে কাকে যাবেনা কি দারুন বিধান !
অমুসলিম করা যাবে না বিয়ে ঈমান না আনিলে ,
বিয়ের আগে ইসলাম গ্রহণ করতে হবে ।

পিতা হতে করা যায় না বিয়ে --
       চাচা জ্যোষ্ঠা দাদা দাদি  ফুফুকে ,
তারা যাদের কে করেছে বিয়ে  -
        ইসলাম তাদেরকে হারাম বলেছে ।
মাতা হতে করা যায় না বিয়ে ,
    নানা নানি খালা খালু মামাকে !
ভাগ্নিা ভাগ্নি তাদের সাথে তাল মিলে আছে !

মুমিন নারী মুমিন পুরুষদের করতে হয় বিয়া ,
অসৎ লোক কে বিয়ে করলে শুনতে হয় রিয়া !
মন্দ নারী মন্দ পুরুষ জন্য এই তো খোদার বিধান ,
ভালো মন্দ হয় কখনো সমান ?
মুসরিক নারী মুসরিক পুরুষদের জন্য -
      এই তো ধর্মীয় আইন ! 
 নিজের মতের বিপরীত সঙ্গী হবে অপমান !


রক্তের ভাই বোন হতে পারে না বিয়া ,
বউয়ের আপন বোন বিয়ে ইসলামে রিয়া !
মেয়ের জামাই ছেলের বউ তারা তো সন্তানের মতো ,
শশুর শাশুড়িকে  বিয়ে ইসলামে নিষিদ্ধ !
ছোট কালে লালন পালন যারা দুধ পান করিয়েছে ,
 কিভাবে করিবে বিয়া -
       তারা তো নিজ পিতা মাতার সমতুল্য ! 



শেয়ার করুন

0 coment rios: