কলমে : ওমর ফারুক
তারিখ : 3/11/2022
**********************
নিয়তির লীলা দুর্ঘটনা মা গেছে পরপারে ,
নিথর দেহ পড়ে আছে বিবর্ণ চিত্রে !
বিভীষিকা নিথর দেহ চার দিকে শোকের মাতাম ,
অজ্ঞাত শত্রুর হাতে হয়েছে খতম !
অভিমান অভিযোগ নিচ্ছে না কানে ,
হৃদয় হৃদয়বিদারক শত্রুর ভানে !
আধাঁরের কালো ছাঁয়া নেমে আসে জীবনে ,
মাতৃহীন শিশু কেমনে বাঁচে ?
স্বপ্ন বিভোর আছিস তুই বলিছ না কেন কথা ?
তোর স্মৃতি মনে পড়লে শিউরে উঠে ব্যাথা !
সহস্র যুগ চেয়ে আছি তোর পথ পানে ,
কিসের অভিমান আছিস না কেন ফিরে ?
তুই আছিস মহাসুখে ভূবন মায়া ছেড়ে ,
আমি আছি হেলাফেলা তোর বিরহে !
তোর মতো নাই যে কেউ এই ধরণী বুকে ,
এক পাখির ছানা অন্য পাখি কি গ্রহণ করে ?
তোর স্মৃতি মনে পড়লে আসে চোখের জল ,
তোর মায়া এই ধরা বিরল !
আদর সোহাগ দেয় না কেউ তোর মতো করে ,
মাতৃহীন শিশু ধুকে ধুকে মরে !

0 coment rios: