শিরোনাম : ডিবোসী এক নারী
কলমে : ওমর ফারুক
তারিখ : 7-9-2022
*************************
ডিবোসী এক নারী -
অন্ধকারের গ্রহ্বরে গিয়েছে ঢাকি !
প্রযুক্তির কল্যাণে হয়ে ছিল সখ্যতা ,
দেখলে বুঝা যায় না তার কত বিষন্নতা !
অশ্রু অনলে দৃষ্টি নিবু নিবু ,
দুঃখ ছাড়ে না তাহার পিছু !
কষ্টের প্রহর যাকে গ্রাস করে নিয়ে ছিলো ,
কোন এক সময় তাহার সাখে সখ্যতা হয়ে ছিল !
গোলাপের মতো তাহার মিষ্টি হাসি ,
দেখলে বোঝা যায় সেই এতো দুঃখী !
ব্যাথার অনল যাকে তিলে তিলে খাচ্ছে ,
তবুও সেই খোদার কাছে সংসার চাচ্ছে !
পুষ্প বদন চাহনি তাহার মুখে মৃদু হাসি !
অশ্রুর স্রোতে গিয়েছে তলি !
অভিমানে অশ্রু ঝরে না বলা কথা হতে ,
জগতের সকল ব্যাথা সৃষ্টা দিয়েছে তাকে !
সংসারের কালো মেঘ জীবন করেছে গ্রাস ,
একাকীত্ব মাঝে তাহার বসবাস !
অন্ধকার মেঘ আছন্ন মনে-
নাহি বলে কারো সনে ,
অভিনয় কায়দা ভালো থাকার দিন গুনে !
ডিবোসী সেই এক নারী ,
কষ্ট গুলো কে নেয় আড়াল করি !
আপনজনের স্মৃতি গুলো বুকে নেয় জড়িয়ে ,
চাপা বুকে কান্না চোখ গুলো মুছিয়ে !
স্বামী সংসার এখনো তার মনে ,
বসে বসে প্রতীক্ষার দিন গুনে !
অবহেলা উপহাস শত রোগ দেহে বাস ,
অন্ধকারের কালো ছাঁয়া ডেকেছে সর্বনাশ !
এই তো সেই দিন কত যুবকের স্বপ্নের রাণী ,
নিয়তির দূর্ভাগ্য সবার আজ দাসি !
মরার মতো বেঁচে আছে সংসারের বোঝা হয়ে ,
নিয়তির এই বিধান নাহি ঘটে কারো সনে !
অশ্রু ভেজা এই হৃদয় স্মৃতির জলে ভাসে ।

0 coment rios: