Sunday, September 4, 2022

মোবাইলের আসক্ত

 শিরোনাম :    মোবাইলের আসক্ত
কলমে :     ওমর ফারুক 
তারিখ : 5 --9-2022
***********************
নারী পুরুষ শিশু কিশোর মোবাইলে আসক্ত ,
মোবাইল বদলে দিয়েছে বিশ্বের ভ্রাতৃত্ব !
  নিঃসঙ্গ জীবনে মোবাইল সঙ্গী ,
অতিথি আপ্যায়ন নাই কোন ভক্তি !

এই  ইস্যু সেই  ইস্যু সব আজ মোবাইলে ,
ক্রেতা আর কোম্পানি প্রতিযোগিতা নামে !
ভাবতে অবাক লাগে কি অপরুপ দৃশ্য ,
চক্রের ফাঁদে পড়ে কেউ হয় নিঃশ্ব  !
শিশু কিশোরদের মোবাইল কিসের প্রয়োজন ?
মোবাইল না দিলে বাচ্চাদের কান্না থামে না এখন !

ভালো লাগা মন্দ লাগা অদ্ভূত অনুভূতি ,
মোবাইলে মোবাইলে চলে নানান কেরামতি !
দৈন দিন জীবনে মোবাইল অতি প্রয়োজন ,
মোবাইল ছাড়া বাঁচা যায় কি এখন ?

মোবাইল প্রযুক্তি বিশ্ব জয়ের  দাবিদার ,
কারো আবার অতি নেশায় জীবন ছারখার !
অনলাইন অফলাইন আরো কত ফন্ধি ,
ভাইরাল ইস্যু নিয়ে দিন রাত মাতামাতি !
জীবনের চেয়ে আজ মোবাইল অতি প্রয়োজন ,
কেউ কাউ কে ছাড় দেয় না এখন !



শেয়ার করুন

0 coment rios: