Saturday, August 27, 2022

খোদা দেখতে কেমন

 শিরোনাম : খোদা দেখতে কেমন

কলমে : ওমর ফারুক
তারিখ : 5--2022
***********************
সৃষ্টিকর্তা দেখতে কেমন সেটা কেবল স্রষ্টা জানে ,
যতসব ভ্রান্ত ধারণা নাস্তিকের মনে !
মুমিনদের ধোঁকা দিয়ে বোকার মত প্রশ্ন করে ,
স্রষ্টাকে না দেখে কিভাবে ঈমান আনে !
প্রাণ বায়ু জীবের আয়ু -
যায় কি দেখা বিভিন্ন পদার্থের উপাদান,
নির্দ্বিধায় মেনে নে বিজ্ঞানের জয় গান !
স্রষ্টার হাত আছে পা আছে মানুষের মত নয় ,
রোগে শোকে ক্লান্ত ঘুমে -
মানুষ কি করে স্রষ্টা হয় ?
স্রষ্টার মা নেই বাবা নাই -
নেই কোন জন্মস্থান ,
মুমিনের অন্তরে খোদার বাসস্থান !
প্রেমিক বুঝে প্রেমের মর্ম যতই বাঁধা আসে ,
স্রষ্টার প্রেম জেগে গেলে দুনিয়ার সম্পদ মিছে !
বউ নাই ছেলে মেয়ে নেই একক সুমহান ,
ন্যায় বিচারের একক আধিপত্য সর্বাধিক নিষ্ঠাবান !
জ্ঞানী তিনি দয়ালু তিনি শাস্তি দানে খুবই কঠোর ,
এক অদ্বিতীয় শরীক বিহীন সর্বাধিক শক্তিমান-
কে হতে পারে তার সমকক্ষ !
সব দেখেন সব শোনেন -
চোখ কান মানুষের মত নয় ,
সমগ্র সৃষ্টি জগত তাহার দৃষ্টির বাহিরে নয় !
জন্ম নেই মৃত্যু নাই -
নেই আহারের প্রয়োজন ,
সমগ্র সৃষ্টিতে তাহার বিচরণ !
ঘুম নেই ক্লান্ত নাই -
না আছে তাহার কোন প্রতিপক্ষ ,
সমগ্র সৃষ্টি জগত তাহার দ্বারস্থ!
স্রষ্টা অদ্বিতীয় তাঁর কোন শরীক নাই ,
একের অধিক স্রষ্টা হইলে সৃষ্টির কোন রক্ষা নাই,
সৃষ্টির সকল জ্ঞান স্রষ্টা হতে আগত ,
স্বল্প এই জ্ঞান দিয়ে কিভাবে বুঝবে স্রষ্টার রহস্য !


শেয়ার করুন

0 coment rios: