Saturday, August 27, 2022

বিজ্ঞানময় কোরআন

   শিরোনাম :   বিজ্ঞানময় কোরআন
  কলমে : ওমর ফারুক
 তারিখ : 28-8 -2022
  *************************
কোরআন এসেছে হেদায়েতের জন্য -
                 ডাকছে আলোর পথে ,
কে জান তো তার ভিতরে বিজ্ঞানের তথ্য  আছে !
  রাষ্ট্রবিজ্ঞান জীববিজ্ঞান কি নাই তার কাছে ,
 কোরআন আসার আগে -
           বিজ্ঞানের এমন উন্নতি হয়েছে ?

আত্মা করে টাইম ট্রাভেল রাত দিন কেন বাডে কমে ?
কোরআনের এমন তথ্য বিজ্ঞানীদের চমকিত করে !
 সৌরজগৎ চন্দ্র-সূর্য ঘুরছে নিজ গ্রহ হতে  ,
 উদ্ভিদের ও বংশবিস্তার কোরআনে আছে !

  প্রেম বিজ্ঞান যৌন বিজ্ঞান -
                    চাওয়া পাওয়া কোন  ঘাটতি  ,
অপরাধীদের শাস্তি -
       দানে খোদার দেয়া  হুঁশিয়ারি !
রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ,কোরআন শ্রেষ্ঠ উদাহরণ,
 মানুষের অধিকারী কোরআনের অবতরণ !

 জীব বিজ্ঞানের রহস্য উল্লেখ  আছে কোরআনে ,
অপরাধীদের শাস্তিদানের বায়োমেট্রিক পদ্ধতি বলে ,
 কৃষি বিজ্ঞানে পদ্ধতি  বয়ে  বেড়ায়  কোরআন ,
 মাটির গভীরে  জীবের  দিয়ে গেছে সন্ধান !
মহা আকাশে আছে ও নাকি বহু জীবের অস্তিত্ব ,
 বাতাসে  কি দেখা যায় ক্ষুদ্র  জীবের মিশ্র ! 

দুধ আর ফলমূল কেমন করে আসে ,
 পুষ্টি বিজ্ঞানের নানান তথ্য কোরআন দাবি করে !
 ঘুমের ভিতর আছে নাকি অদ্ভুত এক রহস্য ,
  বিগ ব্যাং থিওরি তে   বিজ্ঞান  বিচলিত ,
 সৌর বছর চন্দ্র বছর কেমন করে আসে ,
প্রজনন বিজ্ঞানের  তথ্য শুনে  মাথা মোর ঘুরে !

জ্যোতি বিজ্ঞানের নানান তথ্য সেই ও আছে কোরআনে ,
 ভূ বিজ্ঞানের নানান তথ্য কোরআনে ভরপুর ,
  ভ্রণ  বিজ্ঞান তত্ত্বে কোরআন যেন বিজ্ঞানের সুর !
মনোবিজ্ঞানের নানান সমস্যা বলে দিয়েছে কোরআন ,
   উঁচু-নিচু  ভেদাভেদ দিয়ে গেছে সমাধান !
 ভাষাবিজ্ঞানে ভাষার  রহস্য উল্লেখ আছে কোরআনে ,
বিজ্ঞানের কোন শাখা কোথায় নাই কোরআনে ! 



শেয়ার করুন

0 coment rios: