শিরোনাম : জিম্মি
কলমে : ওমর ফারুক
তারিখ : 26-8 -2022
*************************
জিম্মি আমি দুর্নীতিবাজ লুটতরাজদের হাতে ,
সিন্ডিকেটের কবলে কত দুঃখ-দুর্দশা সহে !
মাস্তান আর বখাটেদের করতে হয় প্রণাম ,
ছেলে করে বাপের বিচার নিয়তি কি বিধান !
লেখাপড়ার মধ্যে চলছে দুর্নীতি ,
রাজা থাকে মহা সুখে প্রজার দুর্গতি !
কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক হয় লাঞ্ছিত ,
ন্যায় বিচারে নীতিবান রা কেন হয় বঞ্চিত ?
ছাত্র রা দেশের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর ,
খুনের দায় জেলহাজতে কাঁটবে কেন চোখের জল ?
মদ গাজা ইয়াবাতে কিশোর কেন আসক্ত ?
রাজনীতির নোংরা ছাঁয়া ছাত্র কেন আবদ্ধ ?
বিচারের নামে প্রশাসনের এই কেমন টালমাটাল ,
সুবিধাভোগীর সুবিধাতে জনগণ বেসামাল !
কোথায় গেলে ন্যায় বিচার কোথায় গেলে শান্তি ,
উচিত কথা বলতে গেলে পেতে হয় শাস্তি !
উচু নিচু ভেদাভেদ আইনের কত ফন্দি ,
প্রশাসনের লীলা খেলা আমজনতা বন্ধী !

0 coment rios: