হকার
ওমর ফারুক
রাস্তার ফুটপাতে হকারের মেলা বসে ,
প্রশাসন ও হকারের মাঝে নানান খেলা চলে !
বৃষ্টিতে তারা রোদে ঝরায় ঘাম ,
হকারেরা কারো কাছে পায় না তো দাম !
অল্প পুজিঁতে স্বপ্নে বাঁধে ঘর ,
চোখ মেলতে আচমকা আসে ডর !
উচ্ছেদ বিচ্ছেদ এই যেন পাপ্য ,
হকারদের সম্মান নাই বিন্দুমাত্র !
গরীবের কেনাকাটা হকারের সম্বল ,
স্বল্প দামে মনে পায় বল !
লাভ ক্ষতির ভয় চোখ জুড়ে স্বপ্ন ,
উচ্ছেদের অশ্রুতে হয় বিমর্ষ !
দৌড় ঝাপ যেন তার নিত্য সঙ্গী ,
স্বল্প লাভের আশা মুখে নানা ভঙ্গি !
এই তাড়া ঐ তাড়া শুনে কত গালাগালি ,
হকারদের মান সম্মান আছে নাকি ?
স্বল্প পুজিঁতে বৃহৎ গল্পে ,
অনেক হকার অসহায়ের মতো -
জীবন যাপন করে !
.jpg)
0 coment rios: