শিরোনাম : কলঙ্কিত সেই রাত
কলমে : ওমর ফারুক
কলমে : ওমর ফারুক
তারিখ : 15-8=2022
*********************
স্বাধীন নবীন দেশে ,
মীর জাফররা মাথা চড়া দিয়ে উঠে !
15 আগস্ট কলঙ্কিত সেই রাতে ,
শেখ মুজিব কে হত্যার নীল নকশা আঁকে !
অপরাধ তার জনকল্যাণ কঠোর ছিলো -
দুর্নীতিবাজ লুটতরাজদের কাছে ,
সন্ত্রাস দুর্নীতিবাজ তারে কি সহ্য করে !
ক্ষমতা লোভী রক্ত চক্ষু ভূলে গেছে সেই কথা ,
কে দেখিয়েছে স্বাধীনতা -
কে ছিল বাঙালি জাতির স্বপ্নদ্রষ্ট !
যার হাতে গড়া সমরাস্ত্র বাহিনী পিঁছু হঠায় তারে ,
15 আগস্ট গভীর রাতে রক্তের খেলায় মেতে উঠে !
গুলিতে শরীর ঝাঁঝরা লাশ পড়ে থাকে সিঁড়িতে ,
যাদের সাথে উঠা বাস তারাই বেঈমানি করে !
বংশ তার নিশ্চিহ্ন আত্মহারা তাদের ,
শিশু হত্যা কোন বীরত্ব কোন উপাধী সাঁজে !
কাজের লোক পাহারাদার -
ও রেহাই পাইনি তাতে ,
ভাবছে তারা অপরাধ তাদের ধামাচাপা হবে !
আলোর মাঝে অন্ধকার টিকে থাকতে পারে ?
কার বংশ নিশ্চিহ্ন হবে কে বসবে গদিতে ?
স্রষ্টার লীলা পাপীরা কি বুঝতে পারে ?
যার হুকারে কেঁপে উঠতো সারা বিশ্ব জাহান ,
তার জানাযা স্বল্প সময় দেয়া হয় নাই এলান !
পাকিস্তান ও যার ভয়ে সদা থাক তো শংকিত ,
তাকে আজ হত্যা করে বাঙালি জাতি কলঙ্কিত !
ইতিহাসের পাতা হতে যাবে না তাকে মুছে ,
বাংলাদেশের ইতিহাস -
ঐতিহ্য শেখ মুজিব মিশে আছে !

0 coment rios: