Wednesday, August 10, 2022

আশুরার ঐতিহাসিক গুরুত্ব /ওমর ফারুক



শিরোনাম : আশুরার ঐতিহাসিক গুরুত্ব 
কলমে :ওমর ফারুক
তারিখ : 8-8-2022
*****************
আশুরা মূলত একটি শোকাবহ দিন ,
কেননা এদিন নবী মুহাম্মদ-এর দৌহিত্র-
     হুসাইন   নির্মমভাবে শহীদ হয়েছিলেন।
এই পৃথিবিতে কত ঘটনা ঘটে ছিল ,
দশ আশুরা মুমিনের বিজয় -
                 অত্যাচারির বিনাশ হয়েছিল । 

এই দিনে আসমান ও যমিন সৃষ্টি করা হয়েছিল, 
এই দিনে পৃথিবীর প্রথম মানুষ -
                আদম-কে সৃষ্টি করা হয়েছিল। 
এই দিনে আল্লাহ নবীদেরকে-
 স্ব স্ব শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করে। 
এই দিন নবী মুসা-এর শত্রু -
    ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারে। 

              নূহ-এর কিস্তি ঝড়ের কবল হতে রক্ষা পেয়েছিলো  ,
                 এই দিনে দাউদ-এর তাওবা কবুল হয়েছিলো !
 নমরূদের অগ্নিকুণ্ড থেকে -
                  ইব্রাহীম উদ্ধার পেয়েছিলেন,
 আইয়ুব দুরারোগ্য ব্যাধি থেকে -
                 সুস্থতা লাভ করেছিলেন !

 এদিনে আল্লাহ তা'আলা ঈসা-কে -
             ঊর্ধ্বাকাশে উঠিয়ে নিয়েছেন,
       এদিনে আদম হাওয়া ক্ষমা পেয়েছিল  !
মানব জাতির সৃষ্টি বিনাশ আশুরা দিয়ে শেষ ,
মুমিনের মুক্তি আশুরাতে রেশ ! 
 


শেয়ার করুন

0 coment rios: