শিরোনাম : ত্যাগের মহিমা কোরবানি
কলমে : ওমর ফারুক
তারিখ : 10-7- 2022
************************
ত্যাগের মহিমায় কোরবানি ,
সৃষ্টিকর্তার পরীক্ষা অস্পষ্ট বাণী !
সফল কিংবা ব্যর্থতা নিদর্শন কোরবানি ,
সৃষ্টার সন্তুষ্টি সম্পদের কোরবানি !
কোরবানির মাঝে আছে সৃষ্টার সন্তুষ্টি,
কোরবানির মধ্য দিয়ে আত্মার তৃপ্তি !
কাবিল হাবিল এর হাত ধরে -
কোরবানির প্রচলন ,
সৃষ্টিকর্তা পরীক্ষা কোরবানির বচন !
ইব্রাহিম নবীর হাতে কোরবানি পরিপূর্ণ ,
ছেলের বদলে পশু কোরবানি হয় সম্পন্ন !
কোরবানির মধ্যে হাজারো রহস্য ,
সৃষ্টিকর্তা লীলা খেলা মুমিন পায় সাফল্য !
কোরবানির মধ্যে হাজারো স্মৃতিগাঁথা ,
শুনে শিউরে উঠি মনে পায় ব্যথা !
হজ্জে আছে সাফা মারওয়া ,
ইসমাইলের মায়ের স্মৃতি -
দৌড়ের প্রতিযোগিতা ,
পুত্রের পায়ের আঘাতে জমজম সৃষ্টি,
পবিত্র এই পানি মধুর চেয়ে মিষ্টি !
পাথর নিক্ষেপ ইসমাইলের স্মৃতিতে ,
শয়তানকে দূর দূর করে তাড়িয়ে দেয় !
গলায় ছুরি দিলে খোদার আরশ কেঁপে উঠে ,
আল্লাহু আকবার ধ্বনিতে-
জিব্রাইল বেহেশত হতে দুম্বা নিয়ে আসে !
জিব্রাইল ইসমাইল ইব্রাহিমের মুখরিত ধ্বনি ,
সৃষ্টার পরীক্ষার বিজয়ের তোপধ্বনি !
সৃষ্টিকর্তা সন্তুষ্টি মুসলিম উম্মাহ-
ওপর আইন জারি ,

0 coment rios: