Saturday, September 10, 2022

সম্পত্তি

শিরোনাম : সম্পত্তি
কলমে : ওমর ফারুক
তারিখ : 11-09-2022
**********************
সম্পত্তি কতটা নিষ্ঠুর দেখেছি শৈশবে ,
সম্পত্তি  আত্মসাৎ  নানান ফন্ধি আঁটে !
যার  সম্পত্তি সেই থাকে অবহেলায় ,
অধিকার নিয়ে স্বজনেরা ছন্দ মাতায় !
মাতা পিতা খুন হয় সম্পত্তি জেরে ,
কবরের জন্য কত টাকা লাগে ?

বাড়াবাড়ি মারামারি সম্পত্তি মাঝে ,
সম্পত্তি নিয়ে কেউ কেউ হতাশা ভোগে !
শত্রুতা বাসা বাঁধে রক্তের মাঝে ,
টাকা পয়সা নিয়ে সবাই হা- হুতাশ করে !
সীমানা একেঁ দেয় জায়গার মাঝে ,
কেউ কি জানে তার সম্পদ কত দিন রবে ?

ভূলে গেছে সবাই মরি তে হবে ,
মৃত ব্যাক্তির সম্পদ কি কাজে লাগে !
 সম্পদ আহরণে ভূলে যায় ন্যায় নীতি ,
সম্পত্তি  থাকার পর ও পেতে হয় ভোগান্তি !
স্রোতহীন নদীর আছে কি মূল্য ?
বৃদ্ধ বয়সে হতে হয়  তাচ্ছিল্য !
সম্পত্তি নেশায় সবাই আজ  উন্মাদ ,
অধিক সম্পত্তি  ডেকে আনে সর্বনাশ !


শেয়ার করুন

0 coment rios: