নিঃসঙ্গ জীবন
কলমে : ওমর ফারুক
**************************
আমাকে আমার মতো থাকতে দাও ,
আমি নিজে কে নিজে গুছিয়ে নিয়েছি !
আমার এই নিঃসঙ্গ জীবন -
হতে চাই না করুণার পাত্র ,
আমার কষ্টের অনুভূতি বলি না বিন্দুমাত্র !
আমি নিজে কে নিজে মানিয়ে নিয়েছি -
একাকীত্বের মাঝে ,
আধাঁর আমার বডই ভালো লাগে !
আমি হতে চাই না পরজীবি নির্ভরশীল ,
আমি আমার উপর আত্মমর্যাদা!
আমি হতে চাই না পরাধীনতার বন্দিশালা !
আমি আমার মতো চলি করতে পারি না চতুরতা !
আমি আমার কথা বলি আমি আমার পথে চলি ,
আমি বিরহের ব্যাথা সহে উল্লাসে হেসে উঠি !
আমার বিষন্ন মনে অভিমান নাই কারো সনে ,
আমি শত আঘাত শত অপবাদ মুখ বুঝে সই !
আমার অভিশাপ্ত জীবনে সুখ নাই কোন ক্ষনে ,
আমি আপন মনে হেসে রই !

0 coment rios: