Wednesday, July 6, 2022

হে নাস্তিক



 শিরোনাম:    হে  নাস্তিক  

  কলমে : ওমর ফারুক

 তারিখ : 7-7-2022


হে নাস্তিক হও আস্তিক  ,

ভেবে দেখো  তুমি কি ছিলে !

 কোথায় থেকে এলে তুমি ,

 কি তোমার পরিচয় !


তোমার মায়ের বিয়ের আগে ,

 ছিল কি তোমার অস্তিত্ব !

 কে দিল জীবন মৃত্যু কে দিল অস্তিত্ব ,

 বুঝেও কেন না বুঝার ভান ধরো !


 কোন কিছু কি নিজে নিজে সৃষ্টি হতে পারে ,

 সকল সৃষ্টির মাঝে  সৃষ্টিকর্তার   রহস্য থাকে !

 কে দিল আলো-বাতাস কে দিল খাদ্যশস্য ,

কে চালায় জগত সংসার -

    কার হুকুমে চলে মহাবিশ্ব !

তিনি মহান আল্লাহ তিনি ইবাদতের যোগ্য !


কেন হয় রাতদিন কোথায় থেকে আসে আলো ,

  তোমার দেহের ভিতর সৃষ্টিকর্তার  হাজারো রহস্য !

কে দিল বিশাল আকাশ খুটি বিহীন ছাদ ,

কি দিলো  রোগব্যাধি কে করল পরিত্রান !


গ্রহ উপগ্রহ নক্ষত্র কয়টা আমাদের জানা ,

 কোন   জ্ঞানে নাস্তিক  হও  বুঝে আসেনা !

 মৃত্যুর পর জীবিত হওয়া কেন করো অস্বীকার ?

কোথায় থেকে এলে তুমি ?

তোমার বাবার জন্মের আগে  -

 ছিল কি তোমার অস্তিত্ব !


শেয়ার করুন

0 coment rios: