Saturday, June 18, 2022

জ্যোতির্বিজ্ঞান / ওমর ফারুক

 



জ্যোতির্বিজ্ঞান
ওমর ফারুক

কোরআনের মতো -
অন্য কোন এমন গ্রন্থ কি আছে ?
জ্যোতির্বিজ্ঞান আবিষ্কারের আগে -
সেই জ্ঞান তার কাছে রয়েছে !
বিজ্ঞানের আবিষ্কারের আগে -
সেই গুলো ছিলো কাল্পনিক ,
নিরক্ষ নবীর কথা কিভাবে হলো বাস্তবিক ।
লেখা পড়া ছিলো না তার কোন জ্ঞান ,
তার গ্রন্থে প্রমাণিত জ্যোতির্বিজ্ঞান ।
আবর জাতি হাসতো বসে -
মোহাম্মদ হয়েছে পাগল ,
চন্দ্র সূর্য্য গ্রহ তারা রাখে ও খবর !

রাসুলের কথা অবিশ্বাসীরা -
হয়ে যেতো অজ্ঞান ,
কোথায় থেকে পায় এই সব -
এই গুলো কি তার জ্ঞান !
দিন কেন বাডে কমে রাত কেমনে আসে ,
রাসুলের কথা শুনে -
আবর জাতি মুসকি মুসকি হাসে !

সূর্য্য ও চন্দ্র নিজ নিজ কক্ষ পথ প্রদক্ষিন করে ,
বিজ্ঞানের এই তথ্য রাসুল কিভাবে জানে !
ক্ষুদ্র হতে ‍বৃহতম গ্রহ বিগ ব্যাং সৃষ্টি ,
পূর্বে তারা ছিল গ্যাসীয় পদার্থের পরিধি !
ক্ষুদ্র হতে বৃহতম অনবরত ঘুরছে ,
মহাবিশ্বে হাজারো ছায়া পথ আছে !

একটি হতে অন্যটিতে -
যেতে লাগবে শত কোটি বছর ,
লক্ষ কোটি গ্যালাক্সি পরে আল্লাহর আরশ !
কোটি কোটি গ্রহ তারা সাঁজিয়েছে আসমান !
বিজ্ঞানের এই রহস্য কিভাবে জানে কোরআন !
জীবের আয়ুকাল সময়ের বিবর্তন !


টাইম ট্রাভেল স্বপ্নে ঘটে -
বাস্তবে হয় না পরিবর্তন !
বিশ্ব নবীর মেরাজ সেটা ছিল টাইম ট্রাভেল ,
এক রাতে আরশ ভ্রমণ নভোমন্ডল সব কিছু !
অবিশ্বাসীরা নবীর প্রতি ঠাট্টা বিদ্রুপ করে শুধু !
আজকে দেখ বিজ্ঞান যায় চাঁদে কিংবা মঙ্গলে ,
সৃষ্টা মহাজ্ঞানী বিজ্ঞানের উপরে !

জীবের পুনর্জন্ম রুহের কেরামতি ,
কোমা যাওয়া মৃত্যুর ন্যায় -
দুনিয়া সংযোগ হতে বিচ্ছিন্ন !
তবু ও কেন পুনর্জন্ম নিয়ে -
এতো বাঁধাে এতো সংকীর্ণ !

দিন মাস সপ্তাহ বছর এলো -
সূর্য্য চন্দ্র গণনা হতে ,
সূর্য্য চন্দ্রের মধ্যে সময়ের ব্যবধান থাকে !
সূর্য্যের হচ্ছে নিজস্ব আলো চন্দ্রের আলো ধার ,
বিজ্ঞানের এই তথ্য কোরআন দাবি ধার !
সূর্য্যের আলো আলোকিত বিশ্ব এই ভূবণ ,
মহাশূন্যে নাকি জীবের অস্থিত -
সৃষ্টা রেখেছে স্বয়ং !

গোল নয় চ্যাপ্টা নয় আমাদের পৃথিবী ,
বায়ুর মধ্যে স্তর ভেদে সৃষ্টার কারসাজি !
উষ্ণ বায়ু শীতল বায়ু মেঘ কেন ভাসে ?
বিশ্ব নবীর কথা শুনে অবিশ্বাসীরা হাসে !
পানির চক্র জলীয় বাষ্প মেঘ হতে জল রাশি ,
বিজ্ঞানের এমন তথ্য কোরআনে কে দিয়াছে লেখি ?

সূর্য্য এক দিন নিভে যাবে -
ধ্বংশ হবে সৌর জগতের সবি ,
কোরআনের কথা হয়ে যাবে বাস্তবি !
কেয়ামত সৃষ্টি গ্রহ উপগ্রহ ধ্বংশ বিনাশে ,
আজকের বিজ্ঞান -
কোরআনের সাথে সহমত পোষন করে !
সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে ,
বিজ্ঞানের অদ্ভুত রহস্য কোরআনের হাতে !
কোরআন হচ্ছে বিজ্ঞানময় -
বিজ্ঞান হচ্ছে কোরআন ,
কোরআনে রয়েছে বিজ্ঞানের তথ্য প্রমাণ ।



শেয়ার করুন

0 coment rios: