Saturday, July 9, 2022

চেতনায় নজরুল

 


  শিরোনাম:    চেতনায় নজরুল

  কলমে : ওমর ফারুক

 তারিখ : 7-7-2022

  24 মে  নজরুলের জন্ম চুরুলিয়া গ্রামে ,
 অল্প বয়সে মাতা-পিতা হারিয়ে -
 দুঃখ কষ্ট অবহেলায় দিন কাটে  !

   লোকে ডাকে দুখু মিয়া দুঃখে ভরা জীবন ,
দুঃখীদের পাশে দাঁড়িয়েছে আমরণ  !
 মজলুম দের প্রতি অন্যায় -
               অবিচার হৃদয় ক্ষত ,
 তেজস্বী লেখনী মানবতার অবিরত  !

 হিন্দু মুসলিমদের -
            একই বিন্দুতে গিয়েছিল গেঁথে ,
কে তোমার প্রেমে পাগল নাহি হবে !
কবিতায় ফুটিয়েছেন বিদ্রোহের ধমনী !

সাম্যের কবিতায় বিজয়ের তোপধ্বনি !
   ধর্মের  সম্প্রীতি  তোমার অবদান ,
 তাই তো মোরা  যুগে যুগে  -
         গিয়ে তোমার গান !

মহাবিদ্রোহী  মহাপ্রলয় তুমি সত্যের বাহক ,
 শত বাধা প্রতিবন্ধকতা   হওনি মাথা নত  !
 প্রকৃতির প্রেমে তুমি   জগত কল্যাণী ,
যুগে যুগে তোমার জয় ধ্বনি !

তোমার কবিতায় সত্যের আহবান ,
 তোমাকে খুজে পাই দুঃখীদের দুর্দশা !
তুমি মহামানব মানবপ্রেমিক ,
 তোমার কবিতায় -
      অসহায় মানুষের আহাজারি !

তুমি দুখীর দুঃখ লাগবকারী !
 কবি তুমি শিল্পী তুমি তুমি দার্শনিক ,
 তুমি সৈনিক তুমি সম্পাদক !
       তুমি নায়ক তুমি গায়ক ,
 তুমি অসহায় মানুষের দুর্দশা সান্তনা !

 তুমি সাম্রাজ্যবাদীর ভীষণ যন্ত্রণা !
তুমি মহা পলয় ঝাঞ্জার -
        তুমি জালিমের হুংকার ,
 তুমি ঊষার আলো ভোরের সূর্য ,
 তুমি মানবতার কন্ঠে বজ্য ধ্বনী !

পথ হারানো -
    পথিকের  দিক নির্দেশনারী ,
 তুমি চির সত্য তুমি প্রকৃতিপ্রেমী !
 তুমি ধর্মে-ধর্মে গড়ালে সম্প্রীতি ,
 তুমি মহাকাব্য -
 সাহিত্য চেতনা ভ্রাতৃত্ব প্রেমিক  ,
  তুমি মানবপ্রেমী  -
মনুষ্যত্বের  দিক নির্দেশনারী !
শেয়ার করুন

0 coment rios: