সংসারের বোঝা
ওমর ফারুক
সংসার নামে বিষের বোঝা -
দহন করছি বুকে ,
চার দিকে টেনশন বিরক্ত লাগে !
মায়ের শাসন বউয়ের বারণ ,
বোঝাপড়া করি কার সাথে ,,
সংসার জীবন বডই বিরক্ত লাগে !
মায়ের দল ভাইয়ের দল বউ শাশুড়ি ভিন্ন দল ,
কোন দল ছেড়ে কোন দলে যোগ দিই !
সংসারের ঠেলা ঠেলি সবার খালি অভিযোগ ,
পান থেকে চুন খসলেই বাঁধে গন্ডগোল !
সংসারের দায়িত্ব কেউ নিবে না কাঁধে ,
সংসারের সকল বোঝা আমার ঘাড়ে !
দিনে রাতে খাটাখাটি কেউ দেয় না দাম ,
কাদের জন্য ঝরায় রক্ত ঘাম !
বঊয়ে জ্বালায় মায়ে জ্বালায়-
আরো জ্বালায় ভাই বোনে ,
সংসার জীবন যেন বিষের মতো লাগে !
সংসারের জ্বাল বড়ই ভীষণ জ্বালা -
এই জ্বালা জ্বলতে হয় সকল কে !
অদক্ষ সৈনিক কখনো কি বিজয় লাভ করে !
রণ যান রণ তরী রণ কৌশল বিজয়ের নিশান ,
অনভিজ্ঞ জীবনে কিভাবে করো শান্তির আহবান !
সংসারের অনভিজ্ঞ আয়ের স্বল্পতা ,
কিভাবে আসবে পরিবারের স্বচ্ছতা !
দুঃখ কষ্ট অভাব অনটন -
অপমান অবহেলা না চাইতে পাওয়া ,
অনভিজ্ঞ সংসার জীবনে নেমে আসবে ভীষণতা !

0 coment rios: