#কবিতা : আমার কোন মৃত্যু নাই
কলমে : ওমর ফারুক
তারিখঃ 10/ 6 / ২০২২ইং
************
আমার কোন মৃত্যু নাই আমি রুপান্তর ,
আমি এক রুপ থেকে আরেক রুপে -
বার বার ফিরে আসি ,
আমার মৃত্যু কেবল স্বজনদের -
আমি এক রুপ থেকে আরেক রুপে -
বার বার ফিরে আসি ,
আমার মৃত্যু কেবল স্বজনদের -
থেকে আলাদা করে ,
আমার নাম করণ দিগ দিগন্তে !
আমার মৃত্যু স্বজনদের আলিঙ্গনে বাঁধা ,
আমি ফিরে আসি স্বজন হতে -
কারো না কারো চরিত্রে !
আমি আমারে খুজে পাই -
শহর হতে গ্রামগঞ্জে ,
মৃত্যু আমাকে কিভাবে নিশ্চিহ্ন করবে ?
আমার চেহারার মতো কত মানুষ জগৎ সংসারে !
আমার মৃত্যু নাই আমি রুপান্তেরে -
প্রকৃতির মাঝে বহু কাল ধরে বহু রুপে প্রবাহমান !
মানবের মাঝে ভিন্ন ভিন্ন অঙ্গ পতঙ্গে বিরাজমান !
কারো কারো বুদ্ধিমত্তা আমার মতো ,
স্বজন হৃদয় মোর করেছে ক্ষত !
আমি এক রুপ হতে অন্য রুপে-
বার বার ফিরে আসি ,
আমি রুপান্তরে প্রকৃতির মাঝে বেঁচে থাকি !
আমার কোন মৃত্যু নাই চিরজীবি ,
আমি মানুষের কল্যাণে মানুষের মাঝে বেঁচে আছি !
.jpg)
0 coment rios: