ভক্ত ও ভগবান
ওমর ফারুক
সৃষ্টিতে সৃষ্টা আছে ভক্তিতে ভগবান ,
ভক্তের ভক্তি কেবল চায় ভগবান !
হৃদয়ে ভক্তিতে ভগবান তুষ্টি ,
ভক্তের ভক্তির জন্য জগৎ সৃষ্টি !
লেখকের সাফল্য পাঠকের ক্ষুধাতে ,
পাঠক লেখক একই বিন্দুতে !
পাঠকের জন্য লেখকের সৃষ্টি ,
লেখকের লেখাতে মানবতার মুক্তি !
নেতার জয়গান উন্নয়নে ,
জনতার রায়ে নেতার নেতৃত্ব থাকে !
নেতা ও জনগন চায় কেবল শান্তি ,
যোগ্য নেতা পায় জনগনের ভক্তি !
মালিকের চাই শ্রমিক শ্রমিক চায় মাইনে ,
মালিক শ্রমিক মিলে সমৃদ্ধ দেশ গড়ে !
সরকার ট্যাক্স চায় জনগন চায় শান্তি ,
সরকারের দুর্নীতি জনগনের ভোগান্তি !
মহা মানবেরা করে মানব সেবা ,
নিজের সম্পদ বিলিয়ে দিয়ে খুশিতে আত্মহারা !
মানুষের কল্যাণে রাখে তারা অবদান ,
জনগন ও যুগ যুগ ধরে দিয়ে যায় সম্মান !
মহা মানব মানব সেবা হতে পারে কয়জন ,
পৃথিবীতে মহা মানবের হয় না মরণ !
0 coment rios: