সুস্থ
ওমর ফারুক
সুস্থতা সকল সুখের মূল ,
অসুস্থতায় হারায় দু”কূল”
অর্থ হারায় শান্তি চলে যায় -
কেবল মরার মতো নিঃশ্বাস টানে ,
অসুস্থতা মৃত্যুর সংকেত বহন করে !
সুস্থ সবল থাকলে করি -
নিজের কত বাহাদুরি ,
অসুস্থতায় দিতে হয় হামাগুড়ি !
দল আছে শক্তি আছে -
আছে টাকার বাহাদুরি ,
একটা রোগ বানিয়ে দিবে -
রাজা থেকে পথ ভিখারি !
কিসের এতো অহংকার কিসের এতো বড়াই ,
রোগের কাছে সবাই অসহায় !
সুস্থ কত দামি জিনিস অসুস্থতার মাঝে খুঁজো ,
একটু খানি সুখের আশা আহাজারি কর !
অসুস্থতার অর্থ যাবে বিত্ত যাবে হবে সর্বহারা ,
খোদার নাফরমানি তে দু”কান কেন কর খাড়া ?
একটু খানি অসুস্থতার আশায় কত ব্যাথা সহে ,
সুস্থ হওয়ার পরে কেমনে আবার নাফরমানি করে ?
সবল দেহে হতাশাতে জীবন যেন দুর্বিষহ ,
মান অভিমান অকারনে জীবন কেন দিতে হয় ?
অসুস্থতার হাজার ব্যাথা তবুও খালি বেঁচে রয় !
কিসের এতো বড়াই কিসের এতো ভাব ,
দেহের ভিতর হাজার রোগের করছো চাষাবাদ !
চাওয়া পাওয়া হতাশাতে কেন দিবে নিজের প্রাণ ,
মানব সেবায় কাজে লাগিয়ে -
নিজের জীবন দাও কোরবান !
প্রতি দিন কত অসুস্থ কত দূর্ঘটনা -
ঘটছে চোখের সামনে ,
পৃথিবীতে আমোদ পূর্তি করতে আসি নাই যে !
শতবার সেজদা কর সহস্রবার শোকর কর -
আল্লহর দরবারে ,
সুস্থতা কি জিনিস অসুস্থরা জানে !

0 coment rios: