Tuesday, May 24, 2022

মায়ের মতো কেউ নয় / ওমর ফারুক



 মায়ের মতো কেউ নয় 
 ওমর ফারুক

 ত্রিভুবনে কেউ মায়ের মতো না ,
মায়ের সাথে কারো হয় না তুল না !
মা শব্দের সাথে যুক্ত যতো শব্দ রাশি ,
মা কি হতে পারে খালা চাচী জেঠি !

মা কেমন বুঝতে হলে যেতে হবে ছোট্ট কালে ,,
ছোট্ট শিশুর আদর যত্ন কেমনে করে রাখে !
খোকার এতো জ্বালাতন কেমনে ”মা “ সহে ,
খোকার একটু কষ্ট হলে ”মা” ই “ কেঁদে উঠে !

শাসন যেন মায়ের আদর মিষ্টি মাখা হাসি ,
একটু চোখের আড়াল হলে  অশ্রু গড়ায় রাশি রাশি ,,
গল্প গুজব মা যেন মহান এক শিক্ষক ,
মায়ের কাছে শিখিয়েছি আদব   !

কষ্ট পেলে সবার আগে ”মা “ শব্দ ডাকি ,
ছোট্ট কালের মায়ের স্মৃতি কয় জনে রাখি ?
 কালের বির্বতনে খোকা হয়ে যায় বড ,
কোন যুগে মায়ের ভালোবাসা কমেছে কখনো  ?

ছোট ভেবে বড্ড খোকার মাথায় বুলিয়ে দেয় হাত ,
এখনো  দুশ্চিন্তা কাটিয়ে দেয় রাত !
মা হলো মহামায়া আবেগের মূল ,
খোকার একটু অসুখ হলে ” মা’ হয় ব্যাকুল !

”মা” আবার অতি দয়ালু সদা করেন ক্ষমা ,
খোকার কত দোষ ত্রুটি মায়ের কাছে কিছু না !
 ত্রিভুবনেমায়ের মতো এমন কে আছে ’
নিঃস্বার্থে হাসতে হাসতে জীবন দিয়ে দেবে ?

শেয়ার করুন

0 coment rios: