Sunday, May 22, 2022

অন্ধ বিশ্বাস / ফারুক

 

অন্ধ বিশ্বাস 
ফারুক

চির জ্ঞানী সৃষ্টা  মহান ,
  কেউ কি হতে পারে তার সমান !
অন্ধের মতো বিশ্বাস করে না -
   কোন মানব কে,
সকল কে তিনি পরীক্ষার মধ্যে রাখে !
মুখে বললে হওয়া যায় না ঈমানদার ,
কর্মে বিশ্বাসী খোদা মুমিনের জিম্মাদার !

যার ঈমান যতো বেশি -
   কর্মে তত বেশি বাঁধা ,
সৃষ্টা দেখতে চান -
       কে ঈমানে পুরাপুরি পাকা !
সৃষ্টা ভালোবাসা অভাব কষ্ট উপহাস ,
 গ্রহণ বর্জন কে বিশ্বাসী একত্ববাদ !

সৃষ্টা চাইলে দিতে পারে স্বর্গ কিংবা নরক ,
তিনি তো জানেন মনের সব খবর !
মানুষ হয়ে আমরা কেমনে -
    অন্ধ বিশ্বাস করি ,
সুযোগ বুঝে আপন জনে -
গলায় বসায় ছুরি !
অন্ধ বিশ্বাসের নাই কোন যুক্তি  ,
জোর করে পাওয়া যায় কারো ভক্তি !

মহাবীরের মহাবিপর্যয় অন্ধ বিশ্বাসে ,
দল গোত্রে ঘাতক বসা বাঁধে !
পরজীবী অজ্ঞতা পরাজয়ের কারন ,
ইতিহাসে অনেক বীরের হয়েছে মরণ !
অন্ধ ভক্তি অন্ধ বিশ্বাস ফলাফল শূন্যতা,
পরজীবি নির্ভরশীলতা জীবনে আসে  ব্যর্থতা !

শেয়ার করুন

0 coment rios: