Saturday, May 21, 2022

বিনোদন যখন অশ্লীলতা / ওমর ফারুক

 বিনোদন যখন অশ্লীলতা 
 ওমর ফারুক

বিনোদন যখন অশ্লীলতা -
    নিজে কে প্রশ্ন করি এরা কি মানুষ !
আজকাল সবার সামেনে -
    দেখতে পারি না ফেসবুক ,
অশ্লীলতা ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়া ,
   কুরুচিপূর্ণ অঙ্গ  ভঙ্গি বিশেষ প্রতিভা !

ধর্ম কর্ম দূরে ঠেলে হতে চায় ভাইরাল ,
  নিজে খায় নিজের দোষে গালাগাল !
স্বাধীনতার নামে এরা করে বেড়ায় নষ্টামি ,
আপত্তি কর বিষয় নিয়ে -
              দিন দুপুরে মাতলামি  !

সভ্য সমাজের মানুষ গেছে অসভ্যতায় ভরে ,
টিকটক লাইকি ভাইরাল হতে ভূমিকা রাখে !
নেই কোন নিয়ম নীতি নেই কোন সচেতনা ,
টিকটক অশ্লীলতার মাথা ব্যাথা !
  সেলিব্রেটি যেন আজ কে কমন ব্যাপার ,
টিকটকে কিশোর কিশোরী করে  লাফঝাপ !

অশ্লীল বাক্য অশ্লীল ভঙ্গি সমাজ গেছে ভরে ,
নৈতিক শিক্ষ পরিবারের বিশেষ ভূমিকা রাখে !
মোবাইল হয়ে গেছে জীবনের চেয়ে মূল্যবান ,
 আধুনিক সভ্যতা  মার্টিন কুপারের  অবদান !

  অবসর সময় ফেসবুকে কাঁটায় ,
সময় চলে যায় হাতের ইশারা !
নেই খাওয় দাওয়া নেই শুধু দেখি ফেসবুক ,
  কেউ কি এর চাইতে বেশি দিতে পারে সুখ !
ব্যাক্তিগত বিষয নিয়ে ফেসবুকে আলাপন ,
ভাইরাল হতে করে শুধু জ্বালাতন !
সভ্য সমাজ অশ্লীলতা গেছে ছড়িয়ে ,
  নিজে কে মানুষ বলতে লজ্জা লাগে !




শেয়ার করুন

0 coment rios: