Friday, May 20, 2022

বিদায় হে বন্ধু / ওমর ফারুক

 

বিদায় হে বন্ধু 
 ওমর ফারুক

    বিদায় হে বন্ধু  চির বিদায় ,,
তোমার অসমাপ্ত কাজ করে যাবো আমরাই !
    তুমি যে পথের পথ পাত্রী -
আমরা তার অনুগামী ,,
তোমার আত্মার মাগফেরাত কামনা করি !
   
সুখে ছিলে দুঃখে ছিলে সহচর ,
   আল্লাহ তাকে মাফ করে দাও - 
সেই তো কল্যাণকর !
কত স্মৃতি কত বেদনা না বলা কথা -
      রেখে গেলে তুমি ,
তোমার স্মৃতিতে গড়িয়ে পড়ে পানি !
  শত গুন   ছিল তোমার মাঝে ,
তোমাকে হারিয়ে শূণ্যতা লাগে !

হৃদয়ে আছো তুমি হৃদয়ে তোমার বসবাস ,
    তোমার বিরহে শুধু হাহাকার !
কর্মের মাঝে বেঁচে আছো তুমি -
     কর্মের মাঝে বেঁচে থাকবে ,
তোমার দিক নির্দেশনা -
      অক্ষরে অক্ষরে পালিত হবে !
   
মায়ার এই ভূবণে কেউ চির স্থায়ী নয় ,
  সকল কে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় !
বিদায় হে বন্ধু চির বিদায় ঘুমাও শান্তিতে ,
 আমি ও আসতেছি -
             তোমার সাথে মিলিত হবো বলে ,
এই বিদায় শেষ বিদায় নয় ,
    আমাদের আবার দেখা হবে ,
আমি তো বেচেঁ আছি-
        তোমার ফেলে যাওয়া কাজ  ,,
  সমাপ্ত করবো বলে !
শেয়ার করুন

0 coment rios: