আমি দেখেছি
ওমর ফারুক
আন্দোলনের নামে জ্বালাও পোড়াও লুণ্ঠন ,
বিরোধীদের উপর দমন নিপিড়ন !
স্বার্থনেশী ছোবলে লাশের মিছিল ,
রক্ত পিপাসুদের চোখ রাঙানি !
আমি দেখেছি দুর্বলের উপর সবলের অত্যাচার ,
আমি দেখেছি অসহায় মানুষের সাহায্যের হাহাকার !
আমি দেখেছি কেউ বিলাসিতা খাবার অপচয় করে ,
কেউ ডাষ্টবিনের খাবার মুখে তুলে !
গরিবের ত্রাণ চলে যায় জনপ্রতিনিধির ঘরে ,
অসহায় মানুষ ধুকে ধুকে মরে !
সাহেব বাবুদের ঘরে কুকুর বিড়াল খায় -
পোলাও মাংস ভাত ,
অসহায় মানুষের ক্ষিধার জ্বালায় ভের হয় -
বুকের দু”খান হাড় !
আমি দেখেছি উৎসবের নামে -
কিভাবে টাকা অপচয় করে ,
ভিক্ষুক দেখলে দূর দূর করে !
রেস্তোরাঁ দিয়ে দেয় ওয়েটার ফ্রি ,
আমি দেখেছি দুই এক টাকার জন্য -
ড্রাইবারের সাথে মারামারি !
আমি দেখেছি বিচারের নামে প্রহসন ,
রাস্তায় নামে ধর্ষীতার আন্দোলন !
আমি দেখেছি পরকীয়া সংসার ভেঙ্গে যেতে ,
আমি দেখেছি মায়ের হাতে সন্তান খুন হতে !
আমি দেখেছি বৃদ্ধ বয়সে মা বাবা কত অসহায় ,
বউয়ের আচঁলে স্বামী কিভাবে মুখ লুকায় ?
দেখেছি কত নারীকে যৌতুকের বলি হতে ,
কত নারী অসহাত্বের দিন গুনে !
আমি দেখেছি বেতানের দাবিতে -
শ্রমিক কিভাবে রাস্তায় নামে ,
আমি দেখেছি পুলিশ কিভাবে -
সমাবেশ ছত্রভঙ্গ করে !
0 coment rios: