Wednesday, May 18, 2022

মুখোশ / ওমর ফারুক



মুখোশ
 ওমর ফারুক 

বীর হেরে যায় ষড়যন্ত্রের জালে ,
 বিশ্বাসীরা পিছন থেকে ছুরি মারে !
পলাশীর  প্রান্তরেদেখা হয়ে ছিল মীর জাফরের ,
আপন জনই সব চেয়ে বেশি ক্ষতি করে !

শেখ মুজিব , জিয়াউর রহমান ,-
      ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী ,
  কত মহাবীরের ঘাতকের হাতে হয়েছে মরণ  !
সময়ের পালা বদলে ভাইয়ে ভাইয়ে খেলে রক্তের হলি ,
  অর্থের লোভে সম্পর্ক দেয় বলি !

সামনে রাম ভক্তি পেছনে রাবন ,
  আপন জনের বিশ্বাস ঘাতকতা -
         পরাজয়ের কারন !
গোত্রে গোত্রে বাধাঁয় দাঙ্গা ,,
শত্রু সাথে করে মিত্রতা ,,
  পিছন থেকে ছুরি মারা -
তাদের অনেক দক্ষতা !

 ষড়যন্ত্রের মায়া জালে ঘাতকের বসবাসা ,
বন্ধু সেজেঁ শত্রু রুপে করে সর্বনাশ  !
জয়পরাজয়ের হাত ছানি ঘাতকের ছুরিতে ,
 শত্রুর সাথে বসবাস কেউ কি বুঝতে পারে ! 
শেয়ার করুন

0 coment rios: