Thursday, May 12, 2022

উত্থান পতন / ওমর ফারুক



 উত্থান পতন 
 ওমর ফারুক

পৃথিবীর বুকে এসেছে -
        কত সাম্রাজ্য কত মহাপরাশক্তি ,
করো ক্ষমতা হয় নাই চির স্থায়ী !
   করো  উত্থান কারো পতন -
এই তো বিধির বিধান ,,
  সাম্রাজ্যবাদিরা মানে না ধর্মের আইন !!

মহাবীরের মহা সাম্রাজ্য -
   দ্বন্দ্বের  কোলাহলে ,
কত বীর  সম্মানী -
          কত বীর ঘৃণার ইতিহাসে !
কত বিশ্ব বিজয়ী বীরের হাতে -
          লেগে আছে রক্তের দাগ ,
নৃশংসতা করে কেউ পাই নি মাফ !

কোন সাম্রাজ্য হয় নাই চির স্থায়ী ,
  এক দিন সকল কে -
       মেনে নিতে হয় পরাজয়ের গ্লানি !

বিশ্ব বিজয়ী বীর চেঙ্গিজ খানের   -
  “মঙ্গোল সাম্রাজ্য “ নৃশংসতা ভরা,
চেঙ্গিজ খানের মৃত্যেুতে -
   মঙ্গোল সাম্রাজ্য আধমরা !
উত্তরাধিকার সূত্রে সাম্রাজ্য গেল ভেঙ্গে ,
 চেঙ্গিজ খানের লাভ কি হলো নৃশংসতা করে

মহাবীর আলেকজান্ডার -
      মাত্র ত্রিশ বছর বয়সে ,
 মেসিডোনিয়া থেকে ভারতবর্ষ পর্যন্ত -
         বিজয় ছিনিয়ে আনে !

  পেয়ে ছিলেন বীরের সম্মান -
             মৃত্যু কালে নিয়ে ছিল কি ?
করে ছিলেন অর্ধ সাম্রাজ্য জয় ,
  টিকে ছিল কি !

মহাবীর নেপোলিয়ান রণ  দক্ষতার  জোরে ,
 অনেক দেশ অনেক সাম্রাজ্য -
নিয়ে ছিলো কেড়ে !
ওয়াটারবলুতে পরাজিত হয়ে ,
 বাকি জীবন অবহেলা অপমানে কাটে !
 
পরাশক্তির  বাইজেন্টাইন সাম্রাজ্য   ,
অটোমান সাম্রাজ্যের হাতে পতন ঘটে !
 অটোমানরা প্রতিষ্ঠা করে অর্ধ পৃথিবী শাসন ,
 সময়ের সাথে চলতে না পারায় হয়েছে ভাঙ্গন !
 অদক্ষ রণকৌশল বিশ্বাস ঘাতকতার ছোবলে ,
  অটোমান সাম্রাজ্যের বিলুপ্ত ঘটে !

 বৃটিশ সাম্রাজ্য ছিল সমগ্র বিশ্ব ব্যাপি ,
  বাণিজ্যের নামে জনগন কে করে জিম্মি !
জুলুম অত্যাচার করে মাত্র অধিক ,
   গণআন্দোলনে হারাতে হয় গদি !

সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত  1922 সালে ,
1991 সালে পর্যন্ত বিশ্ব শাসন করে গেছে !
নিজেদের ভিতর দেখা দেয় বিশৃঙ্খলা ,
 জনগনের সম্পত্তি হয়ে যায় রাষ্ট্রিয় মালিকানা ,
  শাসক বাড়িয়ে দেয় অত্যাচারের সীমানা !

ভেঙ্গে যায় সোভিয়েত -
     মাথা চড়া দেয়  মার্কিন মুল্লুক ,
জয় পরাজয়ের মাঝে -
মার্কিন সাম্রাজ্য এখনো টিকে আছে !
এক দিন  করুণ  ভাবে -
              সেই ও হারিয়ে যাবে !
 

  
শেয়ার করুন

0 coment rios: