উদীয়মান সূর্য
ওমর ফারুক
7 ই মে 18 খিষ্টাব্দে -
25 শে বৈশাখ 1268 বঙ্গাব্দে
কলকাতার জোড়াসাঁকোর -
ঠাকুর পরিবারে জন্ম নিল ,
এক ডানপিটে ছেলে !
বংশের ন্যায় বাংলা সাহিত্যকে -
রেখেছে মাথা উচু করে ,
বাল্য কালে তাহার পড়া ফাঁকি দেওয়ার ,
নানান ঘটনা আছে !
তার দুষ্টামি সবাই কে টেনশনে ফেলে ,
বিদ্যালয় বাদ দিয়ে গৃহ শিক্ষক রাখে !
আট বছর বয়সে কবিতার ভূত চাপে ঘাড়ে ,
তত্ববোধিনী পত্রিকা -
অভিলাষ কবিতা চাপে !
সতেরো বছর বয়সে চলে যায় বিলেতে ,
সাহেব বাবুর চাল চলন -
তাহার কি ভালো লাগে !
1883 সনে বিয়ে করেন বাংলাদেশী মেয়ে -
খুলনার মৃণালিনী দেবী কে !
দুই বাংলা কে আত্মীয়তার এক সূত্রে গাঁথে !
সাহিত্যে তাহার অবদান সবার আগে !
অবহেলিত বাংলা নিভূ নিভূ সাহিত্যের র্চচা ,
রবী ঠাকুরের কাব্য বাঁচিয়ে রাখে আশা !
অবহেলিত বাংলা অবহেলিত বাংলা ভাষা ,
গীতাঞ্জলি কাব্য বাংলার শিরদাঁড়া !
জমিদারি রীতি নীতি নাহি নেয় কানে ,
স্বচক্ষে দেখিয়াছে জমিদার -
কিভাবে চাষাদের রক্ত চোষণ করে !
মানবতার কবি গুরু মানবতার দাবি ধার ,
কবিতার মতো রাজ পথে দিয়েছেন হুংকার !
সাম্যের গানে ভ্রাতৃত্ব বন্ধনে ,
জয় ধ্বনি রবীন্দ্র কাব্য !
দেশ ও দশের তরে ,
কত কিছু রেখে গেছে !
ত্রিভূনে এমন কে আছে !
কবিতায় ফুঁটে ওঠে নানান সুর ছন্দ ,
মানবতা দেশপ্রেম -
কেউ বেজায় খুঁশি কেউ বা মন্দ !
গল্পকার হয়ে কবির আছে হাজার গল্প ,
কোথায় থেকে পায় সে কি অদ্ভূত রহস্য !
উপন্যাস যেন তার বাস্তব দৃশ্য ,
নিখুঁত ফুটে ওঠে -
বর্ণনা রুপরেখা সংলাপ চরিত্র ,
অভিনেতা হয়ে তিনি করে গেছেন অভিনয় ,
তাহার নাটকে কাঁপিয়েছে বিশ্ব !
সুর ও গানে মন মাতিয়ে ,
নৃত্যের তালে তালে -
প্রকৃতির সাড়া জাগে !
নাটক থিয়েটার নাট্য পরিচালনায়ে ,
সাহিত্যের কোন শাখা রবী ঠাকুর পিছিয়ে !

0 coment rios: