Wednesday, April 6, 2022

দূর্ভাগ্য এই দেশ / ওমর ফারুক




 দূর্ভাগ্য  এই দেশ 
 ওমর ফারুক

  দূর্ভাগ্য এই দেশ বেচেঁ আছি  এই তো বেশ ,
     যে দেশে গুণীজনের কদর নাই !
লুটেরা বিচারকের জায়গা পায় !
    সেই দেশে কি গুণী জন্মায় ?

অনুর্বর    আগাছা  ভূমিতে কি ফসল ফলে ,
  বেকারত্ব রেখে উন্নয়ন কিভাবে চলে !
উন্নত দেশে খুদে বিজ্ঞানীদের সরকার করে পূজা ,
  দূর্ভাগা এই দেশে বয়ে বেড়ায়  ঋনের বোঝা !

তরুণ প্রজন্ম  হয় না তো নতুন উদোক্তা ,
   ট্যাক্স যেন মড়ার উপর খঁড়ার ঘা !
এই যদি হয় দেশের হাল ,
   কে দেবে বেকারত্বের সামাল ?
শিক্ষা দীক্ষা কেবল কাগজ কলমে ,
  চাকরি পেতে মামা খালুর তদবির লাগে ,

সরকারী সংস্থা গুলো লুটেপুটে খায় ,
  বছর শেষে কেবল লোকসান দেখায় !
যেই যেভাবে খুশি খেয়ে যাক বেশ ,
  জনগনের ঘাড়ে ইচ্ছা মতো ট্যাক্স !

উন্নয়নের    ঋনের বোঝা আমজনতার ঘাড়ে ,
  সাহেব বাবুরা কিভাবে অর্থ  প্রাচার করে ?
সরকারি বেসরকারি ব্যাংক গুলো হয়ে যায় দেউলিয়া ,
   সরকার থাকে চুপচাপ কাদের লাইগা !

দূর্নীতি ভরাডুবি সোনার এই দেশে ,
  দূর্নীতি নেই কোন খাতে ?
জনসেবার নামে ছদ্মবেশী বাবুরা ,
  ফকিরের কাছে হাত  পাতে হাদিয়া !


মেগা প্রকল্প মেগা দূর্নীতি ,
   বৈদেশিক ঋণ কে দেবে শুনি ?
বেকার সমস্যার নাই কোন সমাধান ,
  উন্নয়নের শুনি শুধু জয়গান !



 
শেয়ার করুন

0 coment rios: