Tuesday, April 5, 2022

প্রতিষ্ঠিত / ওমর ফারুক

প্রতিষ্ঠিত 
ওমর ফারুক


 আজকে আমি প্রতিষ্ঠিত বাডছে সদা কদর ,
   বেকার জীবনে কেউ নেয়নি খরব ।
ভালো ছেলে ভালো ক্যারিয়ার সবার আগে ,
     অবহেলা অপমান বেকারদের দিন কাটে !

সর্ম্পক   গড়তে আজকাল টাকা লাগে ,
  বিয়ের জন্য মেয়েরা প্রতিষ্ঠিত ছেলে খুঁজে !
আত্মীয় ছাড়া কেউ কি মেয়ে বিয়ে দিবে ।
  দুই দিন না যেতে ধরে ঘাতকের রুপ ,
বউ শাশুড়ির দ্বন্দে ছেলে থাকে চুপ !

বউ হলো লক্ষী ধরতে হবে তার কথা ,
  আমার ভবিষ্যৎ নিয়ে বউয়ের মাথা ব্যাথা !
মা খাচ্ছে বাবা খাচ্ছে -
     ভাই বোনেরা  ও আছে  ,
এমন করে সবাই খেলে -
       ভবিষ্যতের জন্য কিছু থাকে ?

বউয়ের মা ভীষণ ভালো ভাবে আমার কথা ,
আমার ভবিষ্যৎ নিয়ে নাই কারো মাথ্য ব্যাথা ।
আত্মীয় স্বজন ছাড়া দিবে না বিয়ে -
           তাদের মেয়ে কে ,
 এখন কেন রক্তের সম্পর্ক ছিন্ন হতে বলে !

কে করলো প্রতিষ্ঠিত কে বা করলো লালন পালন ,
  মা বাবার কাছে যেতে বউয়ের সদা বারন !
বউ যাবে বাপের বাড়ি দিচ্ছে হুমকি ,
  রক্তের  সম্পর্ক ছিন্ন ছাড়া উপায় কি !

শাশুর শাশুড়ি ভীষণ ভালো বড্ডই মায়াবি ,
তিন বেলা শুধু পূজা দেয় আমারি ,
শালা শালি বড্ডই আপন ভাই বোনের চাইতে ও বেশি ,
  তাদের অবদারে আমার নাই কমতি !
তা দেখে বউয়ের মনে ফুটে কোমল হাসি !
এই দেহে রক্ত মাংস প্রাণ সাফল্যের অবদান -
       সব তো বউয়েরি  !



শেয়ার করুন

0 coment rios: