আজব ধাঁধাঁ
ওমর ফারুক
সেকালের ধাঁধাঁ আজ সোশ্যাল মিডিয়া ,
রং ঢং মেখে তুলকালাম বাধায় !
অশ্লীল দেহ ভঙ্গি অশ্লীল বাক্য ,
শুনো হতবাক এরা কি সভ্য !
নারীকে উদ্দশ্য আজগুবি প্রশ্ন ,
এমন ধাঁধাঁ নাহি কারো কাম্য !
ধাঁধাঁ যদি জ্ঞান হয় হোক না সাধারণ ,
জগতের কত প্রাণী রহস্য বিচরণ !
আরো কত ধাঁধাঁ আছে সেই গুলো বলা যায় ,
নারীকে বাদ দিয়ে আসরে খেলা যায় !
ঘেন্ন মনের মানুষ তারা অশ্লীল আখড়া ,
কৌশলে বাজায় সম্মানের বারটা !
দৃষ্টির অগোচরে কত কি পড়ে রয় ,
অসহায় অভাবীদের কয়জনে খবর লয় ?
সমাজটা ভরে গেছে অশ্লীল আড্ডায় ,
সবাই আজ ভাইরাল হতে চায় !
সবাই আজ জ্ঞানী হতে চায় না ছাত্র ,
এমন শিক্ষার মূল্য কত ?
সেকালের ধাঁধাঁ আজ সোশ্যাল মিডিয়া ,
অশ্লীলতার মাথা গুজার ঠাঁই !
ধাঁধাঁ যদি ভালো হয় প্রচার হোক কল্যাণে ,
এমন প্রশ্ন কর যেন সবাই গ্রহণ করে !
ধাঁধাঁ হোক জ্ঞান রহস্য আনন্দ বিনোদন ,
অশ্লীল ধাঁধাঁ গুলো যুবক ধ্বংসের কারন !

0 coment rios: