Sunday, March 27, 2022

হার জিত / ওমর ফারুক

 

হার জিত 
ওমর ফারুক 

আজ কে তুমি জিতে গেলে যত খুশি হাসো ,
অট্টোহাসি মুসকি হাসি ঢোল তবলা বাজাও !
  কাল তুমি হেরে গেলে তখন কি হবে বল ?
তোমার ঐ বন্ধু বান্ধব সাথে কি রবে ,
   আজ কে যারা পঙ্গ পালের মত -
               তোমার সাথে ছুঁটে !

অহংকারে মেঘ ঢেকেছে ঘোর অন্ধকার কারে ,
     সূর্য্য কি বেশি ক্ষণ মেঘ আছন্ন থাকে ?
কেউ হারবে কেউ জিতবে এই তো স্বাভাবিক ,
  হারতে হারতে জিতে গেল অনেক মহাবীর !

কেউ হারবে শুরুর দিকে কেউ হারবে শেষে ,
সৃষ্টিকর্তা জয় পরাজয় সবার ভাগ্যে  রাখে !
আবেগ হারায় বাস্তরতায় বাস্তবতা কঠিন ,
  বাস্তবতা হেরে গেলে জীবন হয় বিলীন  !

সত্য হারে মিথ্যার কাছে ,
  সত্যকে ঢেকে রাখা কঠিন !
 আলোর মাঝে অন্ধকার হতে  বিলীন !
   অত্যাচারী পতন হয় মজলুমদের হাতে ,
অনেক সাম্রাজ্য হারিয়ে গেল  করুণ সুরে !

 
বিশ্বাস হেরে যায় অবিশ্বাসে ,
  আপনজন পিঁছন হতে ছুরি আঘাত করে !
বিবেক হেরে যায় মূর্খতায় ,
 মূর্খতা  কার্যকলাপ পশু !
মূর্খতার ফাঁদে পডে বিবেক হয় নিচু !

শেয়ার করুন

0 coment rios: