Saturday, March 19, 2022

একটি কবিতা / ওমর ফারুক

 

একটি কবিতা 
ওমর ফারুক

একটি কবিতা একজন কবির প্রাণ ,
    কবিতায় মিশে থাকে রহস্যের ঘ্রাণ !
কখনো আবেগ অনুভূতি কখনো দাবানল ,
  কখনো ঊল্লাসের  বাজে ঢোল !

একটি কবিতা ভালো লাগা ভালো বাসার অনুভূতি ,
    কবিতায়  ফুঁটে ওঠে হাহাকার পূরানো স্মৃতি !
একটি কবিতায় গড়ে উঠে ঐক্যের ডাক ,
  একটি কবিতা জালিমের সর্বনাশ !

একটি কবিতায় শান্তির বাহক ,
  একটি কবিতা দূর্বলের সাহস !
     একটি কবিতায় সাম্যের স্লোগান ,
    একটি কবিতা বিজয়ের আহবান !

    একটি কবিতায় সুজলা সুফলা প্রাকৃতি ,
    একটি কবিতা ভ্রাতৃত্ব প্রেম প্রীতি !
একটি কবিতা শান্তির বাণী ,
  একটি কবিতা ঐক্যের মূল নীতি !

  একটি কবিতা ব্যর্থতার শান্তনা ,
       একটি কবিতা বিজয়ের বাসনা !
  একটি কবিতা সামাজিক দৃশ্য ,
    কবিতায়  ফুঁটে ওঠে গরিব অসহায়ের নিত্য ।
একটি কবিতয় পুজিঁবাদের মরণ অস্ত্র ,
  একটি কবিতা মজলুমের পক্ষ ।
শেয়ার করুন

0 coment rios: