Thursday, March 10, 2022

আযব এই দেশ / ওমর ফারুব



 আযব এই দেশ 
ওমর ফারুক

অদ্ভুদ এই দেশ ,
বিভিন্ন খাতে ব্যবসায়ী সিন্ডিকেট !
আজ এটা তো কাল ঐটা ,
ব্যবসায়ীরা যেন এক রোখা !

ভোক্তা অধিকার থাকে -
    বাণিজ্য মন্ত্রণালয়ের  অধিনে ,
বাবা দোষ করলে ছেলে কি শাসন করে ?
ঈদ পূজা পার্বনে সব জিনিসের দাম বাডে ,
  আমাদের ই পাশের জিনিসের ঠিক থাকে !
সব মরা যেন বাংলাদেশের ঘাড়ে চাপে !
 বছর শেষে শ্রমিকের কত টাকা আয় বাডে !

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা থাকি এগিয়ে ,
   আয় থেকে ব্যয় বেশি ক্রয় ক্ষমতা দেখিয়ে !
কালো কে সাদা করি আইনের বেড়াজালে ,
  আমজনতা মরে গেলে কার কি আসে যায় রে !

তরিতরকারি হাত দিয়ে যায় না ধরা  ,
  কৃষক কেন পাই না দাম সদা থাকে মন মরা  ?
চাল ডাল তরিতরকারি সব কিছু   ঊর্ধ্বগতি ,
  আমাদের দেশের চাষার কেন কমে না দুর্গতি ?

দেশটা যেন মগের মুল্লুক যার যেভাবে খেয়ে যায় ,
  চতুর লোকে সঠিক স্থানে সম্মানের জায়গা পায় !
আযব এই দেশ অদ্ভুত তাদের রীতি নীতি ,
  দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আছে কত গল্প র্কীতি !

 মাসের শেষে শ্রমিক যে টাকা বেতন পায় ,
  ঘর ভাড়া ঔষুধ পত্র অর্ধ মাসে দিন পূরায় !
ছেলে মেয়ের লেখা পড়ার কে নিবে দায়ভার ,
  পরিবারের ভরণ পোষণ করতে হয় হায় হুতাশ !

 সোনার এই বাংলাদেশ অর্থনীতি এগিয়ে ,
  এক শ্রমিকের কত টাকা বেতন দেয় !
নিজেই চলতে গেলে  বডই কঠিন কাজ ,
 ভবিষ্যতের চিন্তা ভাবনা সেই আশা দূরে থাক !
  
  

শেয়ার করুন

0 coment rios: