Thursday, March 3, 2022

তুমি ও পারবে - ওমর ফারুক

 

 বিভাগ : কবিতা  *******  তুমি ও পারবে 
কলম :   **** ওমর ফারুক 
তারিখ:   0 5-02-2022
**********
 মেঘ দেখে করিছ না ভয় ,
আডালে তার সূর্য্য হাসে !
ব্যর্থ মানি পরাজয় নয় ,
ব্যর্থ মানি ধর্য্যের ফসল ,
ব্যর্থ ছাড়া কেউ কি হয়েছে সফল !

এই দুনিয়াতে কেউ কারো নয় ,
নিজের স্থান নিজেকে করে নিতে হয় !
মৃত বৃক্ষে কখনো কি ফসল ফলে ,
দুঃখ কষ্ট হতাশা অবহেলা ছাডা -
কিসের সফলতা !

দিনের শেষে রাত আসে ,
রাতের শেষে দিন !
দুঃখ হলো বাস্তবতার ঋণ !
দুঃখ হলো সুখের সাথী ,
সুখ আসলে দুঃখের আডি !
সুখের মধ্যে দিয়ে গেছে কয়জনা !

দুঃখ কষ্ট হতাশা অবহেলা সব মানুষ ভোগে ,
কেউ আগে কেউ পরে -
জগৎ সংসার দুঃখের কাঁটা তারে !
অজ্ঞরা কেবল সুখটা খোঁজে !

সুখ চাইবে দুঃখ পাইবে না ,
এই তো কোন জীবন নয় !
দুঃখের সাথে লড়াই করা বীরের পরিচয় !
লোহাতে আঘাত না করিলে -
সেই কি ব্যবহারের উপযোগী হয় !

পানিতে না নামিলে শিখে না সাঁতার ,
হাটিতে পারে না কেউ -
না খেয়ে আছাড় !
কাঁটা না হেরিলে বুঝে না ব্যাথার জ্বালা ,
দুঃখ কষ্ট অপমান অবহেলা না ভোগীলে ,
বুঝবে না বাস্তবতা !

মৃত্যু মানি শেষ নয় জীবনের শুরু ,
জীবনানন্দ নিকোলা মৃত্যুর পর হয়ে ছিলো গুরু !
বোকা মানি অবহেলার পাত্র নয় ,
এডিসন দেখিয়ে দিলো জ্ঞানের পরিচয় !

ব্যর্থ মানি হতাশার চিহ্ন নয় ,
বর্থতা ধর্য্যের ফসল !
এডিসন দশ হাজার বার চেষ্টা হয়েছে সফল !
প্রতিবন্ধী অক্ষমতা হতে পারে না করুনার পাত্র ,
স্টিফেন হকিং আবিষ্কার গ্রহণ যোগ্য !

ভূলে যাওয়া বোকার মত থাকা -
হতে পারে না উপহাসের পাত্র ,
আইন স্টাইনের আবিষ্কার ভয়াভহ !

শত্রুকে পরাজয় না করে ও পায় বীরের মর্যাদা ,
তীতুমীর হামিদুর মতিউরের মতো দেশ প্রেমিরা !
আবিষ্কার না করেও হয়ে গেছে বিজ্ঞানী ,
চার্জ ব্যাবেজ এর চরিত্র সামনে আনি !

জ্যাক মা বিল গেটস পাই না তো চাকরি ,
বিশ্ব দেখছে তাদের মূল্য কত খানি !
চা দোকানের ছেলেটি হতে পারে কবি সাহিত্য ,
নজরুলের কবিতা বিশ্বে সমৃদ্ধ !

হতাশা ভোগা মানুষটি ও হতে পারে সেরা ,
জীবনানন্দ দাশের মৃত্যুর পর-
বেড়েছে জনপ্রিয়তা !
রাগী কিংবা চুপচাপ বসে থাকা ছেলেটি ,
নিউটন আবিষ্কার করে মধ্য আকর্ষণ শক্তি !
ফুটপাতে ব্যবসা কিং অন্যের অধিনে চাকরি ,
অনেক প্রেসিডেন্ট এর স্মৃতি রয়েছে পড়ি !
বৃদ্ধ কারো নয় তো বোঝা ,
কেএফসির মালিক বৃদ্ধ বয়সে দেখিছে দক্ষতা !

শেয়ার করুন

0 coment rios: