এসো হে বৈশাখ
ওমর ফারুক
পূর্ব আকাশে খুশির সূর্য্য উঠেছে ,
বাংলার বুকে প্রেমের ঢেউ জেগেছে !
আজ বিশ্ব নিখিল বাংলা শুভ সনে ,
হস্ত শিল্প অতীত ফিরিয়ে আনে !
রঙবেরঙের তৈজসপত্র হবাক হয়ে বিশ্ব দেখে ,
গর্বিত বাঙালি গবির্ত সনে ,
মঙ্গল যাত্রার শুভ ক্ষণে ,
ধর্মের ভেদাভেদ সব ভূলে -
বৈশাখ এলো মনুষ্যত্বের বার্তা বয়ে !
সকল মানুষ একই নীড়ে !
এলো ঢোল আর ঢাক ,
আজ পহেলা বৈশাখ !
নূতন প্রাণে দাও সুপ্রভাতে ,
বিষাদ কর দূর নবীন উল্লাসে ,
প্রাচীন রজনী নাশ নূতন ঊষালোকে ,
বৈশাখ এলো খুশির বন্যা বয়ে !
এসো হে বৈশাখ এসো ,
তাপ নিশ্বাস মূমুর্ষরে দাও উড়িয়ে ,
বছরের আবর্জনা দাও মুছিয়ে ,
বাংলার ঘরে ঘরে উৎসবের আমেজে ,
ধনী গরিব এক কাতারে ।
অশ্রু বাষ্প সুদূরে মিলাক ,
পুরান স্মৃতি ভূলে যাওয়া প্রীতি !
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা ,
অগ্নি স্নানে সূচি হোক ধরা !
রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি ,
আনো আনো প্রবলয়ের শাখা !
ঝড়ো হাওয়া হৃদয় বয়ে ,
শীতল পরশ মন মাতিয়ে !
বৃক্ষের ডালে নব পল্লবে ,
খুশির আমেজে বৈশাখ এলো রে !
হাজার বছরের ঐতিহ্য লালন ,
বাঙালির ঘরে শান্তির বার্তায় !
নব হাল খাতায় বর্ষ বরণে ,
ঢাক ঢোল পিটিয়ে বৈশাখ এলো রে !
আনন্দ মিছিলে মেলার ভিড়ে ,
বাঙালি সেঁজেছে মন মাতিয়ে !
রমণীর শাড়ির আচঁল চুলের খোঁপা হয়ে ,
কিশোরের মন মাতিয়ে বৈশাখ এলো রে !

0 coment rios: